হোম > বিনোদন

সালমান শাহ হত্যা মামলা নিয়ে আবারও জটিলতা

বিনোদন রিপোর্টার

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিয়ে আবারও শুরু হয়েছে জটিলতা। একদফা পেছানোর পর আজ, ১৩ জানুয়ারি, মামলার চার্জশিট জমা দেওয়ার কথা থাকলেও তা জমা দেয়নি সিআইডি। তদন্তের অগ্রগতি বা বিলম্বের নির্দিষ্ট কারণ না জানিয়ে সংস্থাটি আদালতের কাছে আরও সময়ের আবেদন করেছে।

এদিকে মামলার বাদীপক্ষ আদালতে স্ত্রী সামিরা হক ও ডন সহ ১১ স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দের আবেদন করা হয়েছে। দ্রুত বিচার নিশ্চিত করতেই এই আবেদন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

আসামিদের সম্পদ জব্দের শুনানিতে বাদীর আইনজীবী ফারুক আহাম্মদ বলেন, ‘মামলার আসামিরা ২৯ বছর আদালতে অনুপস্থিত থেকে ন্যায় বিচার ব্যাহত করেছেন। আসামিদের গ্রেপ্তারের স্বার্থে, ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এজাহারভুক্ত সকল আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তি জব্দের প্রার্থনা করছি।’

মামলার দীর্ঘসূত্রতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সালমান শাহের ভক্তরা। প্রিয় নায়কের মৃত্যুর ২৯ বছর পেরিয়ে গেলেও বিচার না পাওয়ায় তারা মানববন্ধনের মাধ্যমে দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু বিচার দাবি করেন।

এর আগে ২০ অক্টোবর, আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সালমান শাহ অপমৃত্যুর মামলাকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন আদালত। এ নির্দেশের পর ওই দিন মধ্যরাতে সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

এ মমলায় তার সাবেক স্ত্রী সামিরা হক, খলনায়ক ডনসহ ১১ জনকে আসামি করা হয়। এবং এদিন ১১ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করার দিন ধার্য করার হয়েছিল। কিন্তু, মামলার তদন্তকারী কর্মকর্তা ও রমনা মডেল থানার পুলিশ পরিদর্শক আতিকুল ইসলাম খন্দকার আদালতে কোনো প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য আদালত প্রতিবেদন দাখিলে নতুন দিন ধার্য করে।

মামলার অন্য আসামিরা হলেন সামিরা হকের মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, ডেবিট, জাভেদ, ফারুক, রুবী, আব্দুল ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদ।

ঈদে আসছে দিঠি-অপুর কণ্ঠে গাজী মাজহারুল আনোয়ারের গান

দেড় ঘণ্টার মেগা পর্বে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’

ভ্রমণগল্প থেকে ১০ চলচ্চিত্র

সাবিনা ইয়াসমিনের নতুন গানে আবেগে ভাসছে দর্শক

স্বরলিপির কণ্ঠে লাকী আখন্দের অপ্রকাশিত গান ‘না দুঃখ দিয়ে’

প্রচারণা ছাড়াই বুবলী-রোশানের সিনেমা মুক্তির ঘোষণা

পরিবার, সন্তান ও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে যা বললেন সালমা

বাবার গ্রেপ্তারের বিষয়ে যা বললেন পূজা চেরি

হিমির নীরব সুরচর্চা

যেমন চলছে প্রযোজক সমিতির নির্বাচনী প্রস্তুতি