হোম > বিনোদন

গান-কবিতায় যুগলবন্দি শামা রহমান ও আফজাল হোসেন

বিনোদন ডেস্ক

কখনো হৃদয়ের ব্যাকুলতা, অভিমান, কখনো দ্রোহ, প্রেম আর বিরহ-আষাঢ়ের ঝলমলে সন্ধ্যায় হৃদয় নিংড়ে সুরের মায়াজাল ছড়ান বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী শামা রহমান। রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশের কবিতার ছন্দে তাঁকে সঙ্গ দেন অভিনেতা, নির্দেশক আফজাল হোসেন।

গান ও কবিতার যুগলবন্দি এ অনুষ্ঠানের আয়োজন করেছে এমডব্লিউ ম্যাগাজিন বাংলাদেশ। আগামীকাল রাত ১০:৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ এ অনুষ্ঠান ‘মায়া-বাদল দিনের প্রথম কদম ফুল’।

শামা রহমান এবং আফজাল হোসেনের পরিবেশনায় ১১ জুলাই ঢাকার একটি হোটেলে আয়োজন করা হয় এ অনুষ্ঠান। সার্বিক ব্যবস্থাপনায় ছিল সান কমিউনিকেশনস লিমিটেড।

সারাহ আলমের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই শামা রহমান কণ্ঠে তোলেন রবীন্দ্রনাথের মোহজাগানিয়া সেই গান ‘বাদল-দিনের প্রথম কদম ফুল’। এরপর রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আষাঢ়’ কবিতাটি আবৃত্তি করেন আফজাল হোসেন। আবৃত্তি শেষে ‘আবার এসেছে আষাঢ়’ পরিবেশন করেন শামা রহমান। এরপর জীবনানন্দ দাশের ‘পঁচিশ বছর পরে’, ‘আকাশলীনা’সহ বেশ কিছু কবিতা আবৃত্তি করেন আফজাল।

অন্যদিকে শামা রহমান পরিবেশন করেন ‘কৃষ্ণকলি আমি তারে বলি’, ‘ও যে মানে না মানা’, ‘আজি ঝড়ের রাতে’, ‘মেঘের পর মেঘ জমেছে’, ‘এসো হে নিশীথ রাতে’ সহ আরও অনেক গান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন এমডব্লিউ ম্যাগাজিন বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক রুমানা চৌধুরী এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মালিক মোহাম্মদ সাঈদ। উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, অভিনেতা জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, আরিফিন শুভ, বিন্দু, রুনা খানসহ আরও অনেকে।

আবারো মোশাররফ করিমের সঙ্গে নীলাঞ্জনা নীলা

নব্বইয়ের রক উন্মাদনা, এক মঞ্চে জেমস-হাসান

ঢাকায় মুক্তি পাচ্ছে বিশ্বখ্যাত ভিডিও গেমের সিনেমা ‘স্ট্রিট ফাইটার’

ঢাকাসহ সারাদেশে শিল্পকলার লালন স্মরণোৎসব

চলচ্চিত্রে দ্বিতীয় ইনিংসের প্রস্তুতি ফারুকীর, জানালেন নিজেকে নতুন করে আবিষ্কারের কথা

শিশু শিল্পী থেকে নায়িকা, সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন দীঘি

আইনি জটিলতা কাটিয়ে শুটিংয়ে ফিরলেন আলভি

১৩ দিন ধরে হাসপাতালে খালেদা আক্তার কল্পনা

নুসরাত ইমরোজ তিশার সঙ্গে সম্পর্ক স্পষ্ট করলেন কনকচাঁপা

যুক্তরাষ্ট্রে ঢালিউড অ্যাওয়ার্ড, সেরা নায়ক শাকিব খান