হোম > বিনোদন > তারকা সংবাদ

উত্তরার বারে পুলিশের অভিযানে চিত্রনায়ক গ্রেপ্তার

বিনোদন রিপোর্টার

রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরের একটি রেস্টুরেন্ট ও বারে পুলিশ অভিযান চলাকালে গ্রেপ্তার হয়েছেন চিত্রনায়ক মাসুদ শেখ। গেল বৃহস্পতিবার দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

এ অভিযান চলাকালে ১০৪ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদেরই একজন এই চিত্রনায়ক।

মাসুদ শেখের গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানার নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা। তিনি জানান, গ্রেপ্তারের পর নায়ককে তিনদিনের কারাদণ্ড এবং দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

১৯৯৪ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘দেশপ্রেমিক’ সিনেমার মাধ্যমে সিনেমায় অভিষেক করেন মাসুদ শেখ। এরপর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। জুটি বেঁধেছেন চিত্রনায়িকা শাবনূরের সঙ্গেও।

তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে আছে ‘দেশপ্রেমিক’, ‘পাগলা বাবুল’, ‘জামিন নাই’, ‘আসামী বধূ’, ‘দুর্দান্ত পামেলা’, ‘কুখ্যাত জরিনা’, ‘খবর আছে’, ‘মানুষ কেন অমানুষ’, ‘টাইম নাই’, ‘চক্রান্তের শিকার’ ইত্যাদি।

পরিবার, সন্তান ও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে যা বললেন সালমা

বাবার গ্রেপ্তারের বিষয়ে যা বললেন পূজা চেরি

হিমির নীরব সুরচর্চা

টাকা আত্মসাতের অভিযোগে কারাগারে পূজা চেরির বাবা

আবারও শুভেচ্ছাদূত হলেন মিম

শুরু হচ্ছে ‘এমব্রেস অব দি আর্থ’

টপ অ্যাঙ্গেলে ভিডিও ধারণ নিয়ে যা বললেন মিম

রাষ্ট্রীয় সহযোগিতার প্রত্যাশা ক্যানসার আক্রান্ত মাতিয়া বানু শুকুর

হজ পালনে যাচ্ছেন চিত্রনায়িকা চম্পা

সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিয়ে বিএনপিকে ‘লাল সালাম’ ন্যান্সির