হোম > বিনোদন > তারকা সংবাদ

আসছে ঈদে দীঘির ‘বিদায়’

বিনোদন রিপোর্টার

শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করে দর্শকপ্রিয়তা পাওয়া অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি আবারও বড় পর্দায় ফিরছেন নতুন সিনেমা ‘বিদায়’ নিয়ে। আসন্ন ঈদুল আজহায় সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। গত বছরের ঈদে মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে প্রশংসা কুড়িয়েছিলেন দীঘি।

সেই ধারাবাহিকতায় নতুন এই ছবি ঘিরেও দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। মেহেদী হাসান পরিচালিত ‘বিদায়’ সিনেমার শুটিং শুরুর পর থেকেই আলোচনায় রয়েছে। চলতি বছরের ঈদুল ফিতরে ছবিটি মুক্তির পরিকল্পনা থাকলেও নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় মুক্তি পিছিয়ে যায়। তবে এবারের ঈদুল আজহায় ছবিটি মুক্তির বিষয়ে আশাবাদী সংশ্লিষ্টরা।

দীঘি জানান, ছবিটির কিছু গুরুত্বপূর্ণ অংশের শুটিং এখনো বাকি। ‘মালয়েশিয়ায় কয়েকটি দৃশ্যের শুটিং করতে হবে। পাশাপাশি একটি গানের কাজও বাকি। শিগগির শিডিউল চূড়ান্ত হবে,’ বলেন তিনি। তিনি আরো বলেন, ‘এটি ভিন্নধর্মী একটি গল্প। আমাদের এখানে এমন গল্প খুব বেশি দেখা যায় না। দর্শক ছবিটি দেখে আবেগ ও বাস্তবতার মিশেল খুঁজে পাবেন।’

জানা গেছে, ‘বিদায়’ সিনেমায় প্রচলিত অর্থে কোনো একক নায়ক নেই। গল্পই এখানে মূল আকর্ষণ। এতে দীঘির পাশাপাশি অভিনয় করেন বাপ্পারাজ, ফারুক আহমেদ এবং ফজলুর রহমান বাবু।

ছবিটি নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়ে দীঘি বলেন, ‘এটি শুধু দেখার মতো নয়, মনে রাখার মতো একটি গল্প। পরিবার নিয়ে দেখার মতো একটি কাজ এটি। দর্শক হলে থেকে বের হওয়ার পরও গল্পটি তাদের মনে থাকবে বলে আমি বিশ্বাস করি।’

ছবির প্রযোজকও জানিয়েছেন, এটি একটি মানবিক ও সচেতনতামূলক গল্প, যেখানে গল্পই প্রধান হয়ে উঠেছে। ‘বিদায়’র পাশাপাশি দীঘি আরো একটি কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সুমন ধর পরিচালিত একটি ওয়েব সিনেমার শুটিং ইতোমধ্যে শেষ করেছেন তিনি। সেটিও ঈদুল আজহায় মুক্তির সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, দীঘি অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘তুমি আছো তুমি নেই’, ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’, ‘শেষ চিঠি’, ‘মুজিব : একটি জাতির রূপকার’, ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ ও ‘জংলি’।

সাত বছর পর টিভি পর্দায় বিপাশা হায়াত

জন্মদিনে নতুন তথ্য দেবেন আলমগীর

প্রথম ওয়েব সিরিজেই নজর কেড়েছেন সানজিদা তাসনিম

একুশে পদকপ্রাপ্ত সঙ্গীতশিল্পী ডালিয়া নওশীন মারা গেছেন

আলীরাজের নতুন শুরু

আর গান গাইতে পারছেন না অলকা

মৃত্যুর আগে দেওয়া পোস্ট যেন সত্যি হলো রাহুলের!

জন্মদিনে ‘রকস্টার’ লুকে শাকিব খান

অচেনা বা অখ্যাত উৎস থেকে আসা তথ্যে বিভ্রান্ত হবেন না: হানিফ সংকেত

দৌলতদিয়ায় বাস ডুবির ঘটনায় শাকিব খানের বার্তা