হোম > বিনোদন > তারকা সংবাদ

কনের সাজে পূর্ণিমার নতুন লুক, ফেসবুকে ২২ লাখ ভিউ

বিনোদন ডেস্ক

নতুন সাজে আবারও আলোচনায় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। এবার ঐতিহ্যবাহী কনের বেশে ধরা দিয়ে ভক্তদের নজর কেড়েছেন তিনি। ফেসবুকে প্রকাশিত তাঁর ব্রাইডাল লুকের একটি ভিডিও অল্প সময়েই ব্যাপক সাড়া ফেলেছে।

প্রকাশের দুই দিনের মধ্যেই এক মিনিটের ভিডিওটি ২২ লাখের বেশিবার দেখা হয়েছে। এতে পূর্ণিমাকে গাঢ় লাল রঙের শাড়িতে দেখা যায়, যার পাড়ে রয়েছে সোনালি নকশার কাজ। সঙ্গে ম্যাচিং ওড়না, কপালে টিকলি, গলায় একাধিক সোনালি গয়না, কানে দুল ও হাতে লাল-সোনালি চুড়িতে সেজেছেন তিনি। সাজের সঙ্গে মানানসই মেকআপে ফুটে উঠেছে সাবেকি আভিজাত্য।

লাল পর্দা ও ঝাড়বাতির আবহে দৃশ্যধারণ করা ভিডিওটিতে ওড়নার আড়াল থেকে হাত বাড়ানো কিংবা আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে হাসার মতো মুহূর্ত ধরা পড়েছে। ভিডিওটির ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, ‘কনের আভিজাত্যের শিল্প। প্রতিটি ফ্রেমেই যেন সৌন্দর্য।’

মন্তব্যের ঘরে ভক্তরা তাঁর এই রূপের প্রশংসা করেছেন। অনেকের কৌতূহল—এই বয়সেও তাঁর এমন তারুণ্য ধরে রাখার রহস্য কী।

প্রায় তিন দশকের ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন পূর্ণিমা। সাম্প্রতিক বছরগুলোতে পর্দায় তাঁর উপস্থিতি কিছুটা কম। ২০২৪ সালে ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’ সিনেমায় সর্বশেষ দেখা যায় তাঁকে; এর আগে ২০২৩ সালে কাজল আরেফিন অমির ‘হোটেল রিলাক্স’ ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন এই অভিনেত্রী।

ফোক গান নিয়ে ডিএমএসের ব্যতিক্রমী আয়োজন

এবারের ‘ইত্যাদি’ সীমান্তবর্তী জেলা জয়পুরহাটে

আবদুর রহমান সভাপতি, রাহাত সাইফুল সাধারণ সম্পাদক

‘আলো আসবেই’ গ্রুপের সদস্য ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক

অভিনয়জীবনের পাঁচ দশকে বিশেষ সম্মাননা পাচ্ছেন আজিজুল হাকিম

শুভ জন্মদিন রুনা লায়লা, পাচ্ছেন আজীবন সম্মাননা

অনন্ত জলিলের পাশে দাঁড়ালেন ওমর সানী

কণ্ঠশিল্পী মমতাজকে গ্রেপ্তার দেখালেন আদালত

হাসপাতালে গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, দোয়া চেয়েছেন পরিবার

স্বর্ণের গিটার পেলেন রুনা লায়লা