হোম > বিনোদন > তারকা সংবাদ

কেমন আছেন তানিয়া বৃষ্টি, জানালেন লাইভে

বিনোদন রিপোর্টার

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। গুরুতর অসুস্থতার কারণে লম্বা সময় শুটিং থেকে বিরতি নিতে হয়েছিল তাঁকে। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় শনিবার এক ফেসবুক লাইভে এসে নিজের বর্তমান পরিস্থিতি ও কাজে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন এই অভিনেত্রী।

লাইভে ভক্তদের সাথে কথা বলতে গিয়ে তানিয়া বৃষ্টি জানান, তাঁর চিকিৎসা এখনো চলমান। তিনি বলেন, ‘এখন আমার কেমোথেরাপি চলছে। ছয় মাসের মধ্যে তিন মাস শেষ হলো, চতুর্থ মাসের কেমো চলছে। আরও দুই মাস এটা চলার পর কিছু টেস্ট করা হবে। সেটার পর ডাক্তার জানাবেন পরবর্তী চিকিৎসা কী হবে।’

অসুস্থতার দিনগুলোর কথা স্মরণ করে তিনি আরও বলেন, ‘আমি আসলে এই জন্য নয় মাসের মতো শুটিং করিনি, কারণ আমি অসুস্থ ছিলাম। এখনো আছি, তবে তখন পরিস্থিতি একটু বেশি খারাপ ছিল। এখন অনেকটা ভালো আছি।’

শারীরিক ধকল সামলে এই মাস থেকেই শুটিংয়ে ফেরার ইচ্ছা ব্যক্ত করেছেন তানিয়া। ইতোমধ্যেই নতুন কাজের বিষয়ে কথাবার্তা শুরু হলেও চূড়ান্ত তারিখ এখনো নির্ধারিত হয়নি। তানিয়া বলেন, ‘যারা আমাকে ভালোবাসেন, সাপোর্ট দেন এবং আমার জন্য অপেক্ষা করেন—তাদের চাওয়ার কারণেই আমি ফিরতে চাই। যদি এত মানুষ চান, তবে আমি অবশ্যই করব।’

লাইভের শেষভাগে কঠিন সময়ে পাশে থাকার জন্য দর্শক ও ভক্তদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, তানিয়া বৃষ্টির হাতে বর্তমানে ‘ট্রাইব্যুনাল’ নামের একটি সিনেমার কাজ রয়েছে। রায়হান খানের পরিচালনায় এই চলচ্চিত্রে আরও অভিনয় করছেন তারিক আনাম খান, সাবেরী আলম, মৌসুমী হামিদ, আদর আজাদ, শাহেদ আলীসহ অনেকেই।

রিয়েলিটি শো-এর চ্যাম্পিয়ন লিজা আবারো বিচারক

অভিনয়ে ফেরার ব্যাকুলতা পড়শী রুমীর

পায়ের ব্যথায় আদালতে যাননি পরীমনি, পিছিয়েছে চার্জ গঠনের শুনানি

আবারো পেছাল তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

দেশের নাগরিক হিসেবে আমি ন্যায়বিচার চাই: তানজিন তিশা

দুই বছরের জন্য আন্তর্জাতিক সংস্থার শুভেচ্ছা দূত হলেন রবি চৌধুরী

পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সোহেল রানা

অভিনয় আর পুরস্কার নিয়ে সূচরিতার ভাবনা

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান

জায়েদ খানের আর্থিক সহায়তা ফিরিয়ে দিলেন রিফাত চৌধুরী