হোম > বিনোদন > তারকা সংবাদ

ইকরার মৃত্যু ঘটনায় ১৫ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

বিনোদন রিপোর্টার

অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত খান ইকরার মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১৫ এপ্রিলের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এজাহার গ্রহণ করে এ আদেশ দেন। বিষয়টি সোমবার নিশ্চিত করেছেন প্রসিকিউশন পুলিশের এসআই সাইফুল ইসলাম।

আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা এ মামলায় আসামি করা হয়েছে জাহের আলভী, তাঁর মা নাসরিন সুলতানা শিউলি এবং অভিনেত্রী ইফফাত আরা তিথিকে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসায় ছোটপর্দার পরিচিত মুখ জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সময় আলভী নেপালে শুটিংয়ে অবস্থান করছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রী ইকরার মৃত্যুর খবর নিশ্চিত করে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন আলভী। সেখানে তিনি উল্লেখ করেন, শুটিংয়ের কাজে নেপালে থাকাকালীন স্ত্রীর মৃত্যুর খবর পান এবং তা শোনার পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। তিনি শুভাকাঙ্ক্ষী ও গণমাধ্যমকর্মীদের অনুরোধ করেন বিভ্রান্তিকর তথ্য না ছড়াতে এবং এই কঠিন সময়ে পরিবারের প্রতি সহানুভূতি দেখাতে।

উল্লেখ্য, ২০১০ সালের ৯ নভেম্বর পালিয়ে বিয়ে করেন আলভী ও ইকরা। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। তাদের সংসারে প্রিয়মায়া নামে একটি সন্তান রয়েছে। পুলিশ এ ঘটনায় তদন্ত কার্যক্রম শুরু করেছে। মামলার পরবর্তী অগ্রগতি তদন্তের ভিত্তিতে জানা যাবে।

‘সংস্কৃতি থেকে অপসংস্কৃতিটা দূর করতে চাই’

স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন 'কথার জাদুকর' হানিফ সংকেত

তারকাদের বর্ণাঢ্য বর্ষবরণ

আশার সঙ্গে বোন লতার দূরত্বের কারণ

‘আমার কাছে মনে হচ্ছে আমার পৃথিবীটাই শূন্য হয়ে গেলো’

সংরক্ষিত নারী আসনে তারকাদের মনোনয়নপত্র সংগ্রহ

বলিউডের প্রস্তাবে মুখের ওপর না বলেছিলেন বিপাশা

‘গেম অব থ্রোনস’ খ্যাত তারকা মারা গেছেন

আবারো পেছালো সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন

‘আজীবন সম্মাননা’য় ভূষিত কনকচাঁপা