হোম > বিনোদন > তারকা সংবাদ

এবারের ‘ইত্যাদি’ সীমান্তবর্তী জেলা জয়পুরহাটে

বিনোদন রিপোর্টার

সীমান্তবর্তী জেলা জয়পুরহাটে ধারণ করা হয়েছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব। জেলার কালাই উপজেলার ঐতিহাসিক ‘নান্দাইল দিঘি’ সংলগ্ন নান্দাইল দিঘি কলেজ প্রাঙ্গণে নির্মিত মঞ্চে অনুষ্ঠানটি রেকর্ড করা হয়। আগামী ২৭ নভেম্বর (শুক্রবার) রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) এটি প্রচারিত হবে।

নান্দাইল দিঘির পরিবেশে আলোকসজ্জায় সাজানো মঞ্চের ধারণ অনুষ্ঠানে হাজারো দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্থান সংকুলান না হওয়ায় আশপাশের ছাদ, রাস্তা ও গাছের ডালে বসেও অনেকে অনুষ্ঠান উপভোগ করেন।

এবারের পর্বে তিনটি ভিন্ন আঙ্গিকের গান রয়েছে। এর মধ্যে জয়পুরহাটের শিল্পী খুরশিদ আলমের তিনটি জনপ্রিয় গানের সংকলন, ‘নজরুল বর্ষ’ উপলক্ষে ফাতেমা তুজ জোহরা ও ইয়াসমিন মুশতারির কণ্ঠে নজরুলসংগীত এবং রাশেদ ও স্বীকৃতির গাওয়া জেলা পরিচিতিমূলক নৃত্যগীত থাকছে। গান দুটির সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা।

দর্শকপর্বে নির্বাচিত চারজন জয়পুরহাটের ‘লতিরাজ কচু’ ও ‘সোনালি মুরগি’ নিয়ে স্থানীয় ভাষায় একটি নাট্যাংশে অংশ নেন। এ ছাড়া জয়পুরহাটের কৃষি, ইতিহাস ও দর্শনীয় স্থান, বাকপ্রতিবন্ধী তিন ভাই, ছাই দিয়ে প্রতিকৃতি আঁকা শিল্পী প্রসেনজিৎ বর্মন এবং যশোরের কেশবপুরের মানবসেবী লেয়াকত আলীর ওপর বিশেষ প্রতিবেদন প্রচারিত হবে। পাশাপাশি সমসাময়িক নানা বিষয়ে রয়েছে একাধিক নাট্যাংশ।

ফাগুন অডিও ভিশন নির্মিত ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।

ফোক গান নিয়ে ডিএমএসের ব্যতিক্রমী আয়োজন

আবদুর রহমান সভাপতি, রাহাত সাইফুল সাধারণ সম্পাদক

‘আলো আসবেই’ গ্রুপের সদস্য ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক

অভিনয়জীবনের পাঁচ দশকে বিশেষ সম্মাননা পাচ্ছেন আজিজুল হাকিম

শুভ জন্মদিন রুনা লায়লা, পাচ্ছেন আজীবন সম্মাননা

অনন্ত জলিলের পাশে দাঁড়ালেন ওমর সানী

কণ্ঠশিল্পী মমতাজকে গ্রেপ্তার দেখালেন আদালত

হাসপাতালে গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, দোয়া চেয়েছেন পরিবার

স্বর্ণের গিটার পেলেন রুনা লায়লা

সুরের জাদুতে আজও অমর বারী সিদ্দিকি