হোম > বিনোদন > তারকা সংবাদ

ভোট দিবেন অনন্ত জলিল- বর্ষা, নতুন সরকারের কাছে যে প্রত্যাশা

বিনোদন রিপোর্টার

আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশের মানুষের মতো এই উৎসবে শামিল হতে প্রস্তুত ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। তারা জানালেন, আগামীকাল সকাল ৯টায় তারা ভোট দিতে কেন্দ্রে যাবেন।

১০ ফেব্রুয়ারি, এক ফেসবুক স্ট্যাটাসে অনন্ত জানান, তাদের ভোটকেন্দ্র—মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ (দক্ষিণ ভবন)। সেখানেই সকালে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন তারা।

নতুন সরকারের কাছে তাদের প্রত্যাশার কথা তুলে ধরে অনন্ত জলিল লেখেন, ‘যার হাতেই ক্ষমতা যাক না কেন, আমাদের প্রিয় দেশ যেন উন্নয়নের পথে এগিয়ে যায়। আমরা যেন নিরাপদ ও সুন্দরভাবে ব্যবসা-বাণিজ্য করতে পারি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও নিরাপদ বাংলাদেশ চাই।’

পাশাপাশি শিক্ষাব্যবস্থার অগ্রগতির কথাও উল্লেখ করেন এই অভিনেতা ও ব্যবসায়ী। নেটিজেনরাও তাদের এই ইতিবাচক মনোভাবের প্রশংসা করেছেন।

রিয়েলিটি শো-এর চ্যাম্পিয়ন লিজা আবারো বিচারক

কেমন আছেন তানিয়া বৃষ্টি, জানালেন লাইভে

অভিনয়ে ফেরার ব্যাকুলতা পড়শী রুমীর

পায়ের ব্যথায় আদালতে যাননি পরীমনি, পিছিয়েছে চার্জ গঠনের শুনানি

আবারো পেছাল তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

দেশের নাগরিক হিসেবে আমি ন্যায়বিচার চাই: তানজিন তিশা

দুই বছরের জন্য আন্তর্জাতিক সংস্থার শুভেচ্ছা দূত হলেন রবি চৌধুরী

পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সোহেল রানা

অভিনয় আর পুরস্কার নিয়ে সূচরিতার ভাবনা

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান