হোম > বিনোদন > তারকা সংবাদ

‘মায়া পাখি’ করপোরেট জগতের অন্ধকার জীবনের এক গল্প : জেবিন

বিনোদন রিপোর্টার

এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেতা শিরতাজ জেবিন। খুব বেছে বেছে নাটকে অভিনয় করছেন তিনি। এরই মধ্যে এই ঈদে আলোচিত নাটক ‘মায়া পাখি’তে তিনি সুমাইয়া চরিত্রে অভিনয় করে দর্শককে মুগ্ধ করেছেন। সুমাইয়া চরিত্রটি যদিও কিছুটা নেগেটিভ চরিত্র তারপরও এই ধরনের চ্যালেঞ্জিং চরিত্রে জেবিন বেশ আগ্রহ নিয়েই অভিনয় করে বেশ আলোচনায় এসেছেন।

জেবিনের ভাষ্যমতে, যে চরিত্র চ্যালেঞ্জিং এবং যে চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়তে সক্ষম সেই চরিত্রে তিনি প্রবল আগ্রহ নিয়েই অভিনয় করেন। ‘মায়া পাখি’ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জাকারিয়া শৌখিন।

এই নাটকে আরো তিনটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, অপূর্ব ও নীহা। শাহেদের অফিসে সুমাইয়া ও মায়ার মধ্যে বসের সঙ্গে সম্পর্কের প্রতিযোগিতার মধ্য দিয়েই গল্প এগিয়ে যায়। একসময় সুমাইয়াকে পেছনে ফেলে এগিয়ে যায় মায়া। মাথা নষ্ট হয়ে যায় সুমাইয়ার। কিন্তু শেষমেশ সুমাইয়া তার তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে এগিয়ে যায়।

শিরতাজ জেবিন বলেন, ‘অভিনয়ে আমার যাত্রাই শুরু হয়েছিল শৌখিন ভাইয়ের হাত ধরে। তারই এক মুঠো প্রেম নাটকে অভিনয়ের মধ্য দিয়ে আমার অভিষেক। এরপর তারই সুইট কিস-নাটকে অভিনয় করে আবার আলোচনায় আসে। যে কারণে শৌখিন ভাইয়ের নাটকে কাজ করার প্রস্তাব পেলে গল্পটা মন দিয়ে পড়ি এবং তা করারও চেষ্টা করি। মায়া পাখি নাটকটির গল্প আমাদের করপোরেট জগতের অন্ধকার জীবনের গল্প। এরই মধ্যে নাটকটি সবার মাঝে বেশ সাড়া ফেলেছে। আমার চরিত্রটিও দর্শকের মাঝে আলোচনায় এসেছে। যদিও চরিত্রটি কিছুটা নেগেটিভ। তারপরও ভালো-মন্দ মিলিয়ে আমি যে সাড়া পাচ্ছি এটাই একজন অভিনেত্রী হিসেবে আমার প্রাপ্তি। ধন্যবাদ ও কৃতজ্ঞতা দর্শকের প্রতি।’

কিছুদিন আগে তিনি নর্থ-সাউথ ইউনিভার্সিটি থেকে বিবিএ সম্পন্ন করেছেন। এদিকে গত ১৮ মে ছিল তার জন্মদিন। জন্মদিনে তিনি এবার আর কোনো পার্টির আয়োজন করেননি। তবে রাজধানীর বসুন্ধরার এক এতিমখানায় বাচ্চাদের সঙ্গে দুপুরের খাবার খান। যার পুরো খরচটাই ছিল জেবিনের।

শিল্পী সমিতির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ

ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা অনেক দেরিতে জানলাম: ফারুকী

নায়িকাদের সবসময় পরিপাটি হয়ে থাকাটা অপছন্দ তুষির

রাষ্ট্রপতিপুত্রের হুমকি থোড়াই কেয়ার বান্নাহর

চেয়েছি দর্শক আমাকে নতুনভাবে দেখুক: সাবিলা নূর

‘ক্রমাগত থ্রেট’ পাচ্ছেন মাবরুর রশীদ বান্না

‘বনলতা সেন’ নির্মাতার স্মৃতিচারণ

দুই সংসার ও সন্তানদের নিয়ে জেমসের ঈদ

সরকারের উদ্দেশ্যে যা বললেন আশফাক নিপুন

টেইলর সুইফটের কনসার্টে হামলার ষড়যন্ত্র, অভিযুক্তকে ১৫ বছরের কারাদণ্ড