হোম > বিনোদন > তারকা সংবাদ

লন্ডনে কেমন আছেন ইলিয়াস কাঞ্চন, জানালেন রোজিনা

বিনোদন রিপোর্টার

মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর বেশ কয়েক মাস ধরে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন। দীর্ঘদিন ধরে দেশের বাইরে থাকা এই অভিনেতা বর্তমানে লন্ডনে তার মেয়ের বাসায় রয়েছেন। সম্প্রতি তার সঙ্গে দেখা করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা এবং জানিয়েছেন, আগের তুলনায় বেশ ভালো আছেন ইলিয়াস কাঞ্চন ও শিগগিরই দেশে ফেরার আশা করছেন।

নিজের ফেসবুক পেজে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করার ও একসঙ্গে সময় কাটানোর কিছু মুহূর্ত শেয়ার করেছেন রোজিনা। ওই পোস্টে তিনি লেখেন, “আপনারা সবাই জানেন, আমাদের বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন। অনেক মাস ধরেই অসুস্থ, চিকিৎসা নিচ্ছেন লন্ডনে। কাঞ্চন আছেন লন্ডনে তার মেয়ের বাসায়। আমি গিয়েছিলাম তাকে দেখতে।”

অভিনেতার শারীরিক অবস্থার অগ্রগতির কথা তুলে ধরে রোজিনা আরও লেখেন, “আল্লাহর অশেষ মেহেরবানীতে, আপনাদের দোয়ায় আগের চেয়ে অনেক ভালো আছেন। আমরা একসঙ্গে বসে খাওয়াদাওয়া করলাম। অতি শিগগিরই দেশে ফিরে আসবেন। আপনারা সবাই কাঞ্চনের জন্য দোয়া করবেন।”

জানা গেছে, মস্তিষ্কে টিউমার শনাক্ত হওয়ার পর লন্ডনে ইলিয়াস কাঞ্চনের চিকিৎসা শুরু হয় এবং সেখানে তার অস্ত্রোপচার করা হয়। এরপর চিকিৎসার ধারাবাহিকতায় কেমোথেরাপিসহ প্রয়োজনীয় অন্যান্য চিকিৎসা গ্রহণ করেন তিনি। অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে অভিনয় ও নিয়মিত কর্মকাণ্ড থেকে দূরে রয়েছেন এই কিংবদন্তি।

প্রিয় শিল্পীর সুস্থতার খবরের প্রতীক্ষায় থাকা সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জন্য রোজিনার এই হালনাগাদ তথ্য স্বস্তির বার্তা বয়ে এনেছে।

সংগীত সংরক্ষণ ও সমাজসেবায় ফাউন্ডেশন গড়ছেন জেমস

কনের সাজে পূর্ণিমার নতুন লুক, ফেসবুকে ২২ লাখ ভিউ

ফোক গান নিয়ে ডিএমএসের ব্যতিক্রমী আয়োজন

এবারের ‘ইত্যাদি’ সীমান্তবর্তী জেলা জয়পুরহাটে

আবদুর রহমান সভাপতি, রাহাত সাইফুল সাধারণ সম্পাদক

‘আলো আসবেই’ গ্রুপের সদস্য ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক

অভিনয়জীবনের পাঁচ দশকে বিশেষ সম্মাননা পাচ্ছেন আজিজুল হাকিম

শুভ জন্মদিন রুনা লায়লা, পাচ্ছেন আজীবন সম্মাননা

অনন্ত জলিলের পাশে দাঁড়ালেন ওমর সানী

কণ্ঠশিল্পী মমতাজকে গ্রেপ্তার দেখালেন আদালত