হোম > বিনোদন > তারকা সংবাদ

সিনেমায় অভিনয় করার যে অনুভূতি তা আমার মধ্যে কাজ করে না : হিমি

বিনোদন রিপোর্টার

এ প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। বিগত বেশ কয়েক বছর ধরে তিনি বহু জনপ্রিয় নাটক দর্শককে উপহার দিয়েছেন। তবে অভিনয় জীবনের শুরুতে তিনি রেশমী মিত্র অভিনীত ‘হঠাৎ দেখা’ সিনেমাতে অভিনয় করেছিলেন। এরপর আর তাকে কখনো সিনেমাতে অভিনয়ে দেখা যায়নি।

হিমি নাটকে অভিনয় করতেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। সিনেমাতে অভিনয় করা প্রসঙ্গে হিমি বলেন, ‘সত্যি বলতে কী আমার নাটকে অভিনয় করতেই খুব বেশি ভালো লাগে। সিনেমাতে অভিনয় করার জন্য যে গভীর একটা অনুভূতি বা আবেগ বা ভালোবাসা বা আগ্রহ যাই বলি না কেন সেটা আমার মধ্যে কাজ করে না। যে কারণে সিনেমাতে কাজ করার ইচ্ছে নেই। এছাড়া আমার কাছে মনে হয় এই মুহূর্তে সিনেমার চেয়ে নাটকের দর্শক অনেক বেশি।’

তিনি আরো বলেন, ‘এখনতো আসলে আমাদের দেশে সিনেমা শুধু ঈদকেন্দ্রিক হয়ে গেছে। তাও আবার অনেকটা সেই লেভেলের সিনেমা হতে হয়। বিরাট বাজেট, সুন্দর গল্প এছাড়াও আরো অনেক কিছুই সংশ্লিষ্ট। তো এতো কিছু ভাবার চেয়ে নাটক নিয়েই আমি বেশ ভালো আছি, দর্শক ভীষণ ভালোবাসেন আমাকে। আমিও তাদের মনের মতো গল্পের নাটক উপহার দিতে পারছিÑএটাই একজন অভিনেত্রী হিসেবে আমার অনেক ভালো লাগার।’

এদিকে ইউটিউবে প্রকাশিত পরপর তিনটি নাটকে অভিনয় করে মুগ্ধতা ছড়ালেন এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। নাটক তিনটি হচ্ছে তানভীর তন্ময়ের ‘রূপার সংসার’ ও ‘সুখের অসুখ’ এবং আহসান হাবিব আকিকের ‘ডিজিটাল হাবলু’।

অতিরিক্ত সচিব পদমর্যাদায় শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু

অসুস্থতা কাটিয়ে কনের সাজে নতুন চমক সাদিয়া আয়মানের

নব্বইয়ের তারুণ্যের আইকন চিত্রনায়িকা শাবনাজের গল্প

সমু চৌধুরীর চিকিৎসার দায়িত্ব নিল অভিনয়শিল্পী সংঘ

কানজয়ী নির্মাতা পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

ফ্যাশন ডিজাইনারের করা মামলা নিয়ে যা বললেন তানজিন তিশা

ধর্মীয় বিশ্বাস ও মানবতা নিয়ে সুশীল সমাজের উদ্দেশে কনকচাঁপার বার্তা

জন্মদিনে পরীমনির নতুন চমক, ‘ফারজানা’-এর ফার্স্ট লুক প্রকাশ

যেভাবে দিন কাটছে শবনমের

ফারুকীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকের চেষ্টা