হোম > বিনোদন > তারকা সংবাদ

এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কট

বিনোদন রিপোর্টার

পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিককে অপমানের অভিযোগে ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনিকে বয়কটের ঘোষণা দিয়েছেন গাইবান্ধার সাংবাদিকরা। একই সঙ্গে তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশও করেছেন তারা। এছাড়া সাংবাদিকদের প্রতিবাদের মুখে চট্টগ্রামের একটি ফ্যাশন অ্যাওয়ার্ডের অতিথি তালিকা থেকেও তাকে বাদ দেওয়া হয়েছে।

রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে গাইবান্ধা শহরের জেলা পুলিশ লাইনস রোডে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। সমাবেশে বক্তারা পরীমনির ‘উচ্ছৃঙ্খল ও অসংবেদনশীল’ আচরণের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

গত ৫ নভেম্বর ঢাকার আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল ইসলাম রাজুর সঙ্গে পরীমনি অসদাচরণ করেন বলে অভিযোগ ওঠে। শারীরিক প্রতিবন্ধকতায় ভোগা ও এক হাত অকেজো ওই সাংবাদিককে পরীমনি গালিগালাজ এবং অশালীন স্পর্শের ভিত্তিহীন অভিযোগ তোলেন বলে প্রতিবাদ সমাবেশে উল্লেখ করা হয়। সাংবাদিক নেতারা স্পষ্ট জানান, মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে ওই ঘটনায় নিঃশর্ত ক্ষমা প্রকাশ না করা পর্যন্ত পরীমনিসংক্রান্ত যেকোনো সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার পাশাপাশি তাকে সার্বিকভাবে বয়কটের ঘোষণা দেন তারা।

এর আগে গাইবান্ধার গণউন্নয়ন কেন্দ্র রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে জেলার প্রায় অর্ধশত সাংবাদিক একত্রিত হয়ে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। এ সময় সাংবাদিক নেতা শেখ হাবিবুর রহমান, সিদ্দিক আলম দয়াল ও ফারুক হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

চট্টগ্রামের অনুষ্ঠান থেকেও বাদ সাংবাদিকদের প্রতিবাদ ও বয়কটের মুখে চট্টগ্রামে অনুষ্ঠেয় ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড’-এর অতিথি তালিকা থেকেও চিত্রনায়িকা পরীমনিকে বাদ দিয়েছেন আয়োজকরা। আগামী ২৮ নভেম্বর নগরের খুলশী এলাকার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানটি হওয়ার কথা রয়েছে।

অনুষ্ঠানের মিডিয়া কো-অর্ডিনেটর ও পার্টনার খালেদ সুমন জানান, সাংবাদিকের সঙ্গে ঘটনার আগেই পরীমনির সঙ্গে চুক্তি হয়েছিল। তবে গণমাধ্যমকর্মীদের প্রতিবাদ ও অনুরোধের পরিপ্রেক্ষিতে তাকে অতিথির তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং নতুন পোস্টারও প্রকাশ করা হয়েছে।

এদিকে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা ও ভাঙচুর মামলায় আদালতে হাজির না হওয়ায় গত বুধবার পরীমনির জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে পরদিন বৃহস্পতিবার বিপুলসংখ্যক দেহরক্ষী নিয়ে আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন তিনি। আদালতকেন্দ্রিক বিভিন্ন বিতর্ক ও উচ্ছৃঙ্খল আচরণের ঘটনা এর আগেও বিভিন্ন সময়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

কবি নজরুল একাডেমি’র উপদেষ্টা হলেন দিঠি আনোয়ার

বিয়ের জোরালো ইঙ্গিত দিলেন নীহা, মসজিদুল হারামে ছবি প্রকাশ

মিস ইউনিভার্সের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে মাহি

অভিনেত্রী তানিজিন তিশার বিরুদ্ধে এবার মানহানির মামলা

সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে বাদ পড়লেন পরীমণি

বিয়ে করলেন গায়িকা পারশা মাহজাবিন, বরের মুখ ঢাকলেন ফুলে

সদস্যপদ স্থগিত, লাইভে যা বললেন তানজিন তিশা

তানজিন তিশা ও সামিয়ার সদস্যপদ স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ

মুচলেকা দিয়ে জামিন পেলেন পরীমনি

আদালত চত্বরে সাংবাদিকদের সাথে উত্তপ্ত বাক্যবিনিময় পরীমনির