হোম > বিনোদন > তারকা সংবাদ

শুধু সোশ্যাল মিডিয়াতেই হুমকি: ন্যান্সি

বিনোদন রিপোর্টার

দেশের বিভিন্ন সামাজিক অসঙ্গতি ও রাজনৈতিক ইস্যুতে সবসময় সরব হতে দেখা গেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সিকে।

ফের দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হলেন জনপ্রিয় এ শিল্পী। বরাবরের মতো এবারও নিজের স্পষ্ট বক্তব্যে আলোচনায় উঠে এসেছেন তিনি।

আজ, ২৪ মে, নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেন ন্যান্সি। সেখানে তিনি লেখেন, ‘পলাতক নেত্রীর পলাতক ভাই-বোনগুলোকে শুধু সোশ্যাল মিডিয়াতেই হুমকি দিতে দেখি। এরা আজকাল কোন গ্রহে থাকে?’

ন্যান্সির এই স্ট্যাটাস প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগী ও নেটিজেনদের নানা প্রতিক্রিয়াও দেখা যায়।

যদিও স্ট্যাটাসে তিনি কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের নাম উল্লেখ করেননি, তবে দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় নেটিজেনদের অনেকেই বিষয়টি নির্দিষ্ট একটি পক্ষের প্রতি ইঙ্গিত হিসেবেই দেখছেন।

ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর আত্মগোপনে থাকা কিছু নেতাকর্মী ও তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় উপস্থিতিকেই ইঙ্গিত করেছেন এই গায়িকা।

খেলা অতটা বুঝি না, না বুঝেই ব্রাজিল সাপোর্ট করি: হিমি

বিসিবি ও ক্রীড়া সাংবাদিকদের নিয়ে আসিফের বিস্ফোরক মন্তব্য

এতো অসহায় লাগে: নাবিলা

ধর্ষণকারীর পক্ষে আবার কিসের উকিল: তমা মির্জা

সেলিম-রোজি দম্পতি এবার ছুটির গল্পে

কেমন আছেন খালেদা আক্তার কল্পনা, জানালেন শউলী শিলা

‘আসুন আমরা প্রত্যেকে একটি করে গাছ রোপণ করি’

কারিনার পর ‘হেপাটাইটিস-এ’ আক্রান্ত আরেক তারকা

ছুটির গল্পে শহীদুজ্জামান সেলিম দম্পতি

ঝুঁকি মেনেই ফিলিস্তিনের পক্ষে কথা বলে যাবেন হান্নাহ