হোম > বিনোদন > তারকা সংবাদ

অভিনেতা-অভিনেত্রীদের যে বার্তা দিলো অভিনয়শিল্পী সংঘ

বিনোদন রিপোর্টার

বছরের পর বছর ধরে নাটকের শিল্পীদের জন্য আস্থার সঙ্গেই দায়িত্ব পালন করে আসছে নাটকের শিল্পীদের জনপ্রিয় সংগঠন অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। শিল্পীদের যে কোনো আপদ-বিপদে এর নেতৃত্বকে তৎপর দেখা যায়।

এবার সদস্যদের রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিল অভিনয়শিল্পী সংঘ। সম্প্রতি সংগঠনটির সভাপতি আজাদ আবুল কালাম ও সাধারণ সম্পাদক রাশেদ মামুনুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ বিষয়ে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। সেখানে রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যক্তিগত মতপ্রকাশের অধিকার স্বীকার করলেও সংগঠনের নাম, পরিচয় ও লোগো ব্যবহারে সদস্যদের সতর্ক থাকতে বলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও পেশাজীবীদের কল্যাণমূলক সংগঠন। সংগঠনের কোনো সদস্য যদি ব্যক্তিগতভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেন, রাজনৈতিক মতামত প্রকাশ করেন কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক বা হিংসাত্মক কোনো স্ট্যাটাস, মন্তব্য বা কনটেন্ট শেয়ার করেন, তা সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত দায়িত্ব ও মতামত হিসেবে গণ্য হবে।

এতে আরও উল্লেখ করা হয়, এ ধরনের বক্তব্য বা কর্মকাণ্ডের সঙ্গে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের নীতি, অবস্থান কিংবা কার্যক্রমের কোনো সম্পর্ক নেই। এসবের দায় সংগঠন কোনোভাবেই নেবে না। একই সঙ্গে সংগঠনের নাম, লোগো বা পরিচয় ব্যবহার করে রাজনৈতিক বা হিংসাত্মক বক্তব্য, প্রচারণা কিংবা উসকানিমূলক কনটেন্ট প্রকাশকে অনুচিত ও অনাকাঙ্ক্ষিত বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এ বিষয়ে সংগঠনের সভাপতি আজাদ আবুল কালাম বলেন, আমাদের এক সদস্য রাজনৈতিক প্রচারে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের নাম জড়িয়েছেন। বিষয়টি আমাদের নজরে এসেছে। রাজনীতি করার অধিকার সবার আছে। তবে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যেন সংগঠনের নাম, পরিচয় বা লোগো ব্যবহার না করা হয়, সে বিষয়েই সবাইকে অবহিত করা হলো।

পার্লামেন্টই হবে রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু, বিরোধীদলকে সম্পাদকদের পরামর্শ

ইউরোপীয় দুই আইনপ্রণেতাকে দেশে ঢুকতে দিল না ইসরাইল

মাগুরার শিশু হত্যা: ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

সন্দ্বীপে ব্যবসায়ী গুলিবিদ্ধ

জুলাই বিপ্লবে রামপুরায় ২৩ জন হত্যায় হাসিনা ও মেনন-কামরুল দায়ী

‘রোহিঙ্গা সংকট দেশে অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত চাপ সৃষ্টি করেছে’

মাদরাসা শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে আইসিটি-এআইয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে

সরকারের ব্যর্থতায় প্রতিদিন ১০ জনের বেশি খুন হচ্ছে: ইসলামী আন্দোলন

সিরিয়ার আসাদপন্থি ‘ব্যারেল বোমা মুফতি’ খ্যাত হাসুনের যাবজ্জীবন কারাদণ্ড

ভুক্তভোগীর কথা গুরুত্ব দিয়ে শুনতে পুলিশকে এটিএম আজহারুলের আহ্বান