হোম > বিনোদন > তারকা সংবাদ

স্ত্রী-সন্তানের জানাজা বঞ্চিত করা অমানবিক: আশফাক নিপুণ

বিনোদন রিপোর্টার

প্যারোলে মুক্তি না দিয়ে কারাফটকে কারাবন্দি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী-সন্তানের লাশ দেখানো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।

শনিবার সন্ধ্যায় সাদ্দামের নয় মাসের সন্তান ও তার স্ত্রী সুবর্ণা স্বর্ণালীর লাশ নেওয়া হয় যশোর কেন্দ্রীয় কারাগারে। সেখানে তাদের শেষবারের মতো ছুঁয়ে দেখেন তিনি। প্যারোলে মুক্তিযোগ্য অবস্থা থাকার পরও সেটা না ঘটায় এ বিষয়ে মুখ খুললেন জুলাই যোদ্ধা ও নির্মাতা আশফাক নিপুণ।

ফেসবুকে দেওয়া ওই স্ট্যাটাসে আশফাক নিপুণ লেখেন, ‘এমনকি শত্রুর বেলায়ও আমি চাইব না সে তার মৃত স্ত্রী আর দুধের শিশুর জানাজা পড়তে না পারুক। ছাত্রলীগ নেতা সাদ্দামকে ঐটুকু সময়ের জন্য প্যারোলে মুক্তির ব্যবস্থা না করে স্ত্রী, শিশুর জানাজা বঞ্চিত করা অমানবিক।’

পোস্টটিতে অল্প সময়েই নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। এর কিছুক্ষণ পর পোস্টটির কমেন্ট সীমিত করে দেন নির্মাতা।

চব্বিশের জুলাই-আগাস্ট আন্দোলনের সময়কার একটি মামলায় গ্রেপ্তার হয়ে জেলা কারাগারে রয়েছেন সাদ্দাম। অন্যদিকে, শুক্রবার বিকালে বাগেরহাট সদরের কাড়াপাড়া ইউনিয়নের সাবেকডাঙা গ্রাম থেকে তার স্ত্রী-সন্তানের লাশ উদ্ধার করা হয়। স্ত্রী-সন্তানের লাশ উদ্ধারের খবর পেলেও কারাগার থেকে প্যারোলে মুক্তি পাননি সাদ্দাম। পরবর্তী সময়ে তার স্ত্রী-সন্তানের লাশ নেওয়া হয় কারাফটকে।

শিল্পী সমিতির নির্বাচনে জলি

কলকাতায় মোশাররফ করিমকে হেনস্তা, যা জানা গেল

দর্শকের ভালোবাসাই আমার জীবনের সেরা প্রাপ্তি : সূচরিতা

‘আসুন দেশটার জন্য সবাই মিলে কিছু করি’

বিশ্বকাপ উন্মাদনায় তারকারা, জানা গেলো কে কোন দলের সমর্থক

মেহজাবীন-মালাইকার প্রিয় দল আর্জেন্টিনা

আমার স্বপ্নের পথে যেতে সহযোগিতা করেছিলেন সুমিতা দিদি : নূতন

‘বনলতা সেন’ নিয়ে স্পর্শিয়ার মুগ্ধতা

লন্ডনে ইলিয়াস কাঞ্চনের দ্বিতীয় ধাপের চিকিৎসা চলছে

রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত হচ্ছেন সৈয়দ আব্দুল হাদী