হোম > বিনোদন > তারকা সংবাদ

মৃত্যুর গুজব উড়িয়ে দিলেন হায়দার হোসেন

বিনোদন রিপোর্টার

গত শনিবার সন্ধ্যায় হঠাৎ করেই ছড়িয়ে পড়ে, মারা গেছেন সংগীতশিল্পী হায়দার হোসেন! ফেসবুকের কয়েকটি গ্রুপ ও পেজে, এমনকি কিছু সংবাদমাধ্যমের নামে ভুয়া ফটোকার্ডও ছড়িয়ে দেওয়া হয়। বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে মুখ খুলেছেন সংগীতশিল্পী নিজেই।

জানালেন, এ নিয়ে বিব্রত তিনি। হায়দার হোসেনের ভাষ্যে, এদিন সন্ধ্যা থেকে ফোন রাখতে পারছেন না। বলেন, অনেকেই ফোন দিচ্ছেন, কি যে ঝামেলায় পড়েছি! আমি সুস্থ আছি, ভালো আছি। এ ধরনের গুজব অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত বলেও অভিহিত করেন শিল্পী।

তার কথায়, এ ধরনের কাজ উচিত নয়। মৃত্যু নিয়ে এমন ভুয়া খবর প্রচার কাম্য নয়। তবে সামাজিক মাধ্যমে গুজবটি ছড়িয়ে পড়লে ভক্তদের মাঝে ব্যাপক উদ্বেগ তৈরি হয়। এ নিয়ে তোলপাড় তৈরি হলে শিল্পী নিজেই বিষয়টি স্পষ্ট করলেন। বছর কয়েক আগেই নিজের স্বাস্থ্যগত জটিলতা নিয়ে খবরের শিরোনাম হয়েছিলেন হায়দার হোসেন।

২০২২ সালের জুনে হৃদরোগে আক্রান্ত হয়ে হায়দার হোসেন হাসপাতালে ভর্তি হন। সে সময় তার হার্টে একটি রিং পরানো হয়। বাংলাদেশের ব্যান্ডসংগীতের ইতিহাসে হায়দার হোসেন একটি গুরুত্বপূর্ণ নাম। তিনি জনপ্রিয় ব্যান্ড ‘উইনিং’–এর অন্যতম প্রতিষ্ঠাতা। পরে পপসম্রাট আজম খানের সঙ্গেও কাজ করার সুযোগ পান। সেই সময়ের অভিজ্ঞতা ও অনুশীলনই তাকে গায়ক, গীতিকার ও সুরকার হিসেবে আলাদা পরিচিতি এনে দেয়।

তার গাওয়া উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে আছে, ‘৩০ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি’, ‘আমি ফাঁইসা গেছি’সহ আরো অনেক গান।

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

অভিনেতা আলভী রিমান্ডে

তুমি আমার শক্তি, আমার মানসিক শান্তি : পূর্ণিমা

আরমান-মুক্তি প্যানেলের পূর্ণ তালিকা প্রকাশ

মেসির প্রশংসায় তারকারা

মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় সরকারের আর্থিক সহায়তা

ঈশিতার ‘মন খারাপের এই দিনে’

বাবাকে নিয়ে ববিতার স্মৃতিচারণ

সালমান শাহ্‌ হত্যা মামলায় আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

ডলি জহুরের জীবন ভাবনা