হোম > বিনোদন > তারকা সংবাদ

সুরের জাদুতে আজও অমর বারী সিদ্দিকি

বিনোদন রিপোর্টার

বাংলা লোকসংগীত ও আধ্যাত্মিক ধারার কিংবদন্তি শিল্পী, গীতিকার ও বংশীবাদক বারী সিদ্দিকির জন্মদিন আজ (১৫ নভেম্বর)। ১৯৫৪ সালের এই দিনে নেত্রকোনা জেলার এক সংগীতানুরাগী পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।

শৈশব থেকেই সংগীতের আবহে বেড়ে ওঠা বারী সিদ্দিকি মাত্র ১২ বছর বয়সে নেত্রকোনার শিল্পী ওস্তাদ গোপাল দত্তের কাছে সংগীতে আনুষ্ঠানিক তালিম নেওয়া শুরু করেন। পরবর্তীতে ওস্তাদ আমিনুর রহমান, দবির খান, পান্নালাল ঘোষসহ বহু গুণীজনের সান্নিধ্যে সংগীত ও বাঁশিতে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন তিনি।

দীর্ঘদিন সংগীত সাধনা ও বাঁশি বাজানোর সাথে যুক্ত থাকলেও ১৯৯৯ সালে প্রয়াত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ চলচ্চিত্রে গান গেয়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এই সিনেমার ‘শুয়া চান পাখি’, ‘আমার গায়ে যত দুঃখ সয়’, ‘সাড়ে তিন হাত কবর’ এবং ‘পুবালি বাতাসে’ গানগুলো তাঁকে রাতারাতি দেশ-বিদেশের শ্রোতাদের কাছে পৌঁছে দেয়।

পরবর্তী সময়ে তিনি অসংখ্য একক অ্যালবাম ও মিশ্র অ্যালবামে কণ্ঠ দিয়েছেন। তাঁর গাওয়া উল্লেখযোগ্য জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে— ‘রজনী’, ‘দুঃখ রইলো মনে’, ‘অপরাধী হইলেও আমি তোর’, ‘মানুষ ধরো মানুষ ভজো’ ইত্যাদি। সংগীতে অসামান্য অবদানের পাশাপাশি বাঁশির সুরেও তিনি জয় করেছিলেন অগণিত মানুষের হৃদয়। ১৯৯৫ সালে প্রখ্যাত নির্মাতা হুমায়ূন আহমেদের ‘রঙের বাড়ই’ ম্যাগাজিন অনুষ্ঠানে প্রথম তিনি জনসমক্ষে বাঁশি বাজিয়ে সবার নজর কাড়েন।

২০১৭ সালের ২৪ নভেম্বর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গুণী শিল্পী। জন্মদিন উপলক্ষে আজ দেশের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, সংগীতশিল্পী এবং তাঁর ভক্ত-অনুরাগীরা সামাজিক যোগাযোগমাধ্যম ও নানা আয়োজনের মধ্য দিয়ে প্রিয় শিল্পীকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন।

স্বর্ণের গিটার পেলেন রুনা লায়লা

ব্যবসায়িক সংকটে অনন্ত জলিল, দোয়া চাইলেন বর্ষা

ইতি টানছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

পাকিস্তানের সিনেমা হল নিয়ে ভুল তথ্য, সমালোচনার মুখে শাকিব খান

মুসলিম ধর্ম অবমাননার অভিযোগে কারিনা কাপুরকে আইনি নোটিস

আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেতা উজ্জ্বল

আজীবন সম্মাননায় ভূষিত হচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম

ব্যবসায় ধস, দেউলিয়ার পথে অনন্ত জলিল

বিয়ের সাজে পিস্তল হাতে তাসনিয়া ফারিণ

নিজের বয়স নিয়ে যা জানালেন সাদিয়া আয়মান