হোম > বিনোদন > তারকা সংবাদ

ঢাকাসহ সারাদেশে শিল্পকলার লালন স্মরণোৎসব

বিনোদন রিপোর্টার

মানুষের ভেতর যে মানুষ, পরিচয়ের অতীত যে মানবসত্তা—সেই অনন্তের সন্ধানী মরমি সাধক ফকির লালন সাঁই। জাত-ধর্মের বিভাজন অতিক্রম করে যাঁর গান ও দর্শন আজও মানুষকে ভালোবাসার একসূত্রে বাঁধে, সেই মানবতাবাদী সাধকের ১৩৬তম তিরোধান দিবস পালিত হতে যাচ্ছে। এ উপলক্ষে লালন সাঁই-এর গান, দর্শন ও অসাম্প্রদায়িক মানবতাবোধের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ১৭ থেকে ১৯ অক্টোবর ২০২৬ কুষ্টিয়ায় তিন দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

একই সঙ্গে ১৭ অক্টোবর সন্ধ্যায় রাজধানী ঢাকার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে বিশেষ ‘লালন স্মরণানুষ্ঠান’।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ঢাকায় এই স্মরণানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব ইয়াসমিন বেগম। এতে মুখ্য আলোচক হিসেবে আলোচনা করবেন প্রখ্যাত শিল্পী ও গবেষক প্রফেসর ড. আহমেদ শাকিল হাসমী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও যুগ্মসচিব জনাব মোহাঃ হারুন-অর-রশীদ।

স্মরণানুষ্ঠানের আলোচনা পর্ব শেষে অনুষ্ঠিত হবে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। এতে লালন সংগীত পরিবেশন করবেন দেশের প্রথিতযশা লালন শিল্পীবৃন্দ, বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ এবং বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) শিল্পীরা।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কেবল কুষ্টিয়া ও ঢাকাতেই নয়—১৭ অক্টোবর একযোগে দেশের সকল বিভাগীয় শহর ও জেলা পর্যায়েও বড় পরিসরে লালন সাঁই-এর জীবন ও দর্শনভিত্তিক নানান আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সর্বসাধারণের জন্য এসব অনুষ্ঠান সম্পূর্ণ উন্মুক্ত থাকবে। লালন অনুরাগী ও দর্শনার্থীদের এই আত্মানুসন্ধানী সাধকের জীবন-দর্শন ও গানের মাধ্যমে সম্প্রীতি ও অসাম্প্রদায়িক বাংলাদেশের বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

শিশু শিল্পী থেকে নায়িকা, সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন দীঘি

আইনি জটিলতা কাটিয়ে শুটিংয়ে ফিরলেন আলভি

১৩ দিন ধরে হাসপাতালে খালেদা আক্তার কল্পনা

নুসরাত ইমরোজ তিশার সঙ্গে সম্পর্ক স্পষ্ট করলেন কনকচাঁপা

যুক্তরাষ্ট্রে ঢালিউড অ্যাওয়ার্ড, সেরা নায়ক শাকিব খান

সোনালী যুগের প্রবীণ অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন

মৃত্যুর মুখ থেকে ফেরার দুঃসহ স্মৃতি জানালেন আমিন খান

পরিচালকের অপেশাদার আচরণ, সিনেমা ছাড়লেন নায়িকা অধরা

ইবরার টিপুর সুস্থতায় দোয়া চাইলেন কবির বকুল

আসিফের কণ্ঠে ‘ট্রাজেডি পিলখানায়’, সঙ্গে রোদসী