হোম > বিনোদন > তারকা সংবাদ

কণ্ঠশিল্পী মমতাজকে গ্রেপ্তার দেখালেন আদালত

বিনোদন রিপোর্টার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা একটি হত্যা ও হত্যাচেষ্টা মামলায় লোকসংগীতশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই মামলায় তার সাবেক স্বামী রমজান আলী মাদবরকেও গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার, ১৬ নভেম্বর শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওমর ফারুক শাকিল নামে এক ব্যক্তির হত্যাচেষ্টা মামলায় মমতাজ বেগম ও রমজান আলীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা ও মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুল ইসলাম। শুনানিকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ভার্চ্যুয়ালি তাদের আদালতে হাজির করা হয়। পরে শুনানি শেষে বিচারক তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর করেন।

মামলার নথিপত্র অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট সকাল ১১টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরের ফলপট্টি এলাকায় গুলিবর্ষণের ঘটনায় ওমর ফারুক শাকিল গুরুতর আহত হন। ঘটনার পর প্রথমে তাকে আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়, যেখানে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়।

প্রসঙ্গত, এর আগে ২০২৫ সালের ১২ মে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন মমতাজ বেগম। দীর্ঘ সংগীত জীবনে সাত শতাধিক একক অ্যালবামের এই শিল্পী দেশ-বিদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন।

অনন্ত জলিলের পাশে দাঁড়ালেন ওমর সানী

হাসপাতালে গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, দোয়া চেয়েছেন পরিবার

স্বর্ণের গিটার পেলেন রুনা লায়লা

সুরের জাদুতে আজও অমর বারী সিদ্দিকি

ব্যবসায়িক সংকটে অনন্ত জলিল, দোয়া চাইলেন বর্ষা

ইতি টানছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

পাকিস্তানের সিনেমা হল নিয়ে ভুল তথ্য, সমালোচনার মুখে শাকিব খান

মুসলিম ধর্ম অবমাননার অভিযোগে কারিনা কাপুরকে আইনি নোটিস

আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেতা উজ্জ্বল

আজীবন সম্মাননায় ভূষিত হচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম