হোম > বিনোদন > তারকা সংবাদ

ইবাদত আমার কাছে শুধু অনুভূতি নয়, দায়িত্ব এবং চর্চা: পিয়া জান্নাতুল

বিনোদন রিপোর্টার

পবিত্র মাহে রমজান মুসলমানদের জন্য বছরের সবচেয়ে শান্তি ও বরকতময় মাস। রমজানে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের হিজাব পরিহিত একটি ছবি শেয়ার করে ব্যক্তিত্ব, বিশ্বাস ও ধর্মচর্চা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় মডেল, অভিনেত্রী, উপস্থাপিকা ও আইনজীবী পিয়া জান্নাতুল।

পোস্টে তিনি লেখেন, ‘আমার একাধিক পরিচয় আছে — আমি ফ্যাশন মডেল, আমি ল’ইয়ার। আধুনিকভাবে চিন্তা করি, নিজের অবস্থান স্পষ্টভাবে বলি। একই সঙ্গে নিজের ধর্ম ও বিশ্বাসকে সম্মান করি — এটা আলাদা কিছু না, এটা আমার ব্যক্তিত্বেরই অংশ।’

তিনি আরো বলেন, ‘ইবাদত আমার কাছে শুধু অনুভূতি নয়, দায়িত্ব এবং চর্চা।’

নিজস্ব মত প্রকাশের পাশাপাশি নিজের ধর্মীয় বিশ্বাসকে সম্মান করা তার ব্যক্তিত্বের অবিচ্ছেদ্য অংশ বলেও উল্লেখ করেন। এ বিষয়ে তিনি লেখেন, ‘আমার বা যেকোনো মানুষের কোন কাজ আপনার পছন্দ হতে পারে, নাও হতে পারে — সেটা স্বাভাবিক। ভালো লাগলে সম্মান করুন, না লাগলে এড়িয়ে যান। কিন্তু সম্মানটা যেন সবসময় থাকে — সব মানুষের জন্য, সব ধর্মের জন্য, সবার বিশ্বাসের জন্য।’

সবশেষে তিনি সবাইকে রমজানের শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, ২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ খেতাব অর্জন করেন পিয়া জান্নাতুল। পরে ২০১২ সালে চোরাবালি চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক ঘটে।

জনতা ব্যাংকের সংকট কাটাতে রূপরেখা তৈরির নির্দেশ

দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ হবে ৫০০ কিমি এক্সপ্রেসওয়ে

প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনে জরুরি নির্দেশনা

সোবোসলাইয়ের শেষ মুহূর্তের গোলে লিভারপুলের নাটকীয় ড্র

রোমাঞ্চকর জয়ে মারেসকা যুগের শুভসূচনা

গফরগাঁওয়ে তিন মাসে ৬ বার ট্রেন লাইনচ্যুত

স্টার্ক ঝড়ে দুদিনেই টেস্ট শেষ

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের

‘তিন শূন্য দিয়ে লিটনকে বিচার করছি না’

পররাষ্ট্রমন্ত্রীর শূন্যতা পূরণেই হুমায়ূন কবিরকে নিয়োগ