হোম > বিনোদন > তারকা সংবাদ

যুক্তরাষ্ট্রে ঢালিউড অ্যাওয়ার্ড, সেরা নায়ক শাকিব খান

বিনোদন রিপোর্টার

জমকালো আয়োজনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হলো ‘ঢালিউড অ্যাওয়ার্ড-২০২৬’। এবারের আসরে সেরা নায়কের পুরস্কার জিতেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। আর সেরা সিনেমা নির্বাচিত হয়েছে তার অভিনীত ‘বরবাদ’। অনুষ্ঠানে শাকিব খানের হাতে সম্মাননা তুলে দেন ফরিদুর রেজা সাগর, আফজাল হোসেন’সহ সেই সময় মঞ্চে থাকা আরো কিছু সম্মানীত অতিথি।

শাকিব খান বলেন, ‘মনে হয় এই তো সেদিনের কথা, চলচ্চিত্রে এলাম। দেখতে দেখতে কিছুদিন আগে রজত জয়ন্তী সময় পার করলাম। ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসে দেখলাম যে আমার সিনেমা জগতে আসার ২৭ বছর উদযাপন করছেন তারা। ভীষণ ভালোলেগেছে হঠাৎ এমন আয়োজন দেখে। আমি বারবার নিজেকে পরিবর্তন করেছি, আমার ভক্ত দর্শক তা গ্রহন করে নিয়েছেন, তারা হলে হলে আমার সিনেমা দেখার জন্য হলমুখী হয়েছেন। দর্শকই আসলে আমার সামনে এগিয়ে চলার শক্তি। বাংলা সিনেমা যেমন পৃথিবীব্যাপী এগিয়ে যাচ্ছে, এই ধরনের অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলোও সেই ধারাবাহিকতায় এগিয়ে যাচ্ছে। ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানের এবারের মূল উদ্যোক্তা খোকন ভাই যেদিন আমাকে বললেন এই আয়োজনে অংশগ্রহন করার জন্য, আমার শুনেই ভালোলেগেছিলো। যেহেতু আবার শুরু হয়েছে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান, তাই খোকন ভাইয়ের কথা শুনে আমি এখানে অংশগ্রহন করি। আরো ভালোলাগার বিষয় হলো যে আমি শুধু এবার সম্মাননা গ্রহন করিনি, ফরিদুল রেজা সাগর ভাই, আফজাল ভাই’সহ অনেকের হাতে সম্মাননা তুলেও দিয়েছি। দেশে ফিরে বলতেতো পারবো যে গুণীজনদের হাতে সম্মাননা তুলেও দিয়েছি।’

গেল শনিবার সন্ধ্যায় নিউইয়র্কের ইভাঞ্জেল চার্চের পার্টি হলে বসে এবারের আয়োজনের আসর। ‘শো-টাইম মিউজিক’র ব্যানারে ২৫ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান।

এবার মোট ৭টি ক্যাটাগরিতে ৩৭ জন শিল্পীকে দেওয়া হয় ‘ঢালিউড অ্যাওয়ার্ড’। পাশাপাশি যুক্তরাষ্ট্রে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা এবং বিকাশে অবদানের জন্য ১৩টি সামাজিক সংগঠন ও ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়।

সিনেমা বিভাগে সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন রায়হান রাফি। সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন তমা মির্জা। সেরা খলনায়কের পুরস্কার জিতেছেন মিশা সওদাগর। শিল্পকলা ও সংস্কৃতিতে অবদানের জন্য পুরস্কৃত হয়েছেন আফজাল হোসেন। গণমাধ্যম ও বিনোদন জগতে অবদানের স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননা পেয়েছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

টেলিভিশন বিভাগেও ছিল তারকাদের উপস্থিতি। সেরা টিভি অভিনেতা হয়েছেন ফারহান আহমেদ জোভান এবং সেরা অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। জনপ্রিয়তার বিচারে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন সামিরা খান মাহি ও ফাল্গুনী রহমান জলি।

সংগীত বিভাগে সেরা কণ্ঠশিল্পী হয়েছেন শাহ মাহবুব। সেরা নারী কণ্ঠশিল্পীর পুরস্কার পেয়েছেন অঙ্কন ইয়াসমিন। এ ছাড়া ইমরান মাহমুদুল, দিলশাদ নাহার কনা, মিলা ইসলাম ও ইবরার টিপুসহ আরও কয়েকজন শিল্পী পুরস্কৃত হয়েছেন।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে শুরু হয় অনুষ্ঠান। আয়োজকদের প্রত্যাশা, প্রবাসে এমন আয়োজনের মাধ্যমে বাংলা সিনেমা, সংগীত ও সংস্কৃতি আন্তর্জাতিক অঙ্গনে আরও পরিচিতি পাবে।

সোনালী যুগের প্রবীণ অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন

মৃত্যুর মুখ থেকে ফেরার দুঃসহ স্মৃতি জানালেন আমিন খান

পরিচালকের অপেশাদার আচরণ, সিনেমা ছাড়লেন নায়িকা অধরা

ইবরার টিপুর সুস্থতায় দোয়া চাইলেন কবির বকুল

আসিফের কণ্ঠে ‘ট্রাজেডি পিলখানায়’, সঙ্গে রোদসী

‘আজীবন সম্মাননা’ পেলেন অভিনেত্রী নূতন

মেসির বিদায়ে ব্যাকুল পূর্ণিমা

১০ নম্বরের গল্পটা কখনও শেষ হবে না: পরীমণি

‘ফটোসুন্দরী’ থেকে অভিনেত্রী মৌ শিখা

সালমান শাহ হত্যা মামলায় জামিন মেলেনি ডনের