হোম > বিনোদন > তারকা সংবাদ

মারা গেছেন ‘সীমানা পেরিয়ে’-এর নায়িকা জয়শ্রী কবির

বিনোদন রিপোর্টার

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা জয়শ্রী কবির মারা গেছেন। গত ১২ জানুয়ারি লন্ডনে তিনি মৃত্যুবরণ করেন।

অভিনেত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বামী প্রয়াত চিত্রপরিচালক আলমগীর কবিরের ভাগ্নে জাভেদ মাহমুদ। পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে লন্ডনে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন জয়শ্রী কবির।

চলচ্চিত্রাঙ্গনে জয়শ্রীর নাম উচ্চারিত হলেই উঠে আসে কালজয়ী সিনেমা ‘সূর্যকন্যা’-এর কথা। ১৯৭৫ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি গত বছর ৫০ বছর পূর্তি উদ্‌যাপন করে। ছবিটি পরিচালনা করেছিলেন প্রখ্যাত নির্মাতা আলমগীর কবীর। এ সিনেমায় কাজ করতে গিয়ে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

এছাড়াও ১৯৭৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘অসাধারণ’ সিনেমায় কিংবদন্তি অভিনেতা উত্তম কুমারের বিপরীতে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন জয়শ্রী।

তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে— সূর্যকন্যা, সীমানা পেরিয়ে, রূপালী সৈকতে, নালিশ ও শহর থেকে দূরে।

স্ত্রী আত্মহত্যার ঘটনায় জাহের আলভী-তিথির নামে মামলা

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের অর্থ নেবেন না মোহন রায়হান

মুমুসোর নতুন স্টোর উদ্বোধন করলেন বিদ্যা সিনহা মিম

স্ত্রীর আত্মহত্যা প্রসঙ্গে যা বললেন অভিনেতা জাহের আলভী

প্রেশার কুকার হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের সিনেমা : মারিয়া শান্ত

শিল্পাঙ্গনের একুশে পদক

তারকাদের নিয়ে বইমেলায় আসাদ কাজলের কবিবাড়ি

আইয়ুব বাচ্চুর একুশে পদক গ্রহণ করে স্ত্রীর আবেগী বার্তা

‘বাংলাদেশের মানুষের কাছে আমার অনেক ঋণ’

আইনি পদক্ষেপ নিয়েছেন মেহজাবীন চৌধুরী