হোম > বিনোদন > তারকা সংবাদ

বাংলাদেশের সিনেমায় আরও অভিনয় করতে চাই: ইধিকা

বিনোদন রিপোর্টার

দুই বাংলার জনপ্রিয় নায়িকা ইধিকা পাল। বাংলাদেশের ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খানের বিপরীতে প্রিয়তমার ভূমিকায় অভিনয় করে বাংলাদেশের সিনেমাপ্রেমী দর্শককে মুগ্ধ করেছিলেন তিনি। হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমায় ইধিকার অনবদ্য অভিনয় দর্শককে ভীষণ মুগ্ধ করেছিল।

অবশ্য এরপরেও ইধিকা পাল শাকিবের সঙ্গে সিনেমাতে অভিনয় করেছেন। তবে ‘প্রিয়তমা’র জনপ্রিয়তাকে ছাপিয়ে যেতে পারেননি ইধিকা পাল। কলকাতার নাটকের অভিনেত্রী ছিলেন ইধিকা পাল। কিন্তু বাংলাদেশের ‘প্রিয়তমা’তে অভিনয়ের মধ্য দিয়ে তিনি হয়ে ওঠেন সিনেমার নায়িকা। এরপর দুই বাংলাতেই তার ব্যস্ততা বাড়তে থাকে। আরও বেশ কটি সিনেমাতেও তিনি অভিনয় করেছেন। বর্তমানে ইধিকা পাল কলকাতায় সৃজিত মুখার্জির একটি সিনেমাতে অভিনয় করা নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

ইধিকা পাল বলেন, ‘প্রিয়তমার সময়কালটা ভীষণ মিস করি। আমার আজও মনে পড়ে প্রথম যেদিন ঢাকা গিয়েছিলাম, সেদিন সন্ধ্যায় আমি বিএফডিসি ঘুরতে গিয়েছিলাম। সেখানে গিয়ে অনেকটা সময় ঘুরে দেখেছিলাম। এরপর হাতিরঝিল ঘুরে এসে একটি কফিশপে কফি খেতে বসেছিলাম। তারপর ভার্সেটাইল মিডিয়ার অফিসে গিয়ে সময় কাটাই। এর কয়েক দিন পরই শুরু হয় প্রিয়তমা সিনেমার শুটিং। শাকিব খানের সঙ্গেই আমার প্রথম সিনেমা ছিল। সিনেমার কাজ শেষ করে চলে গেলাম কলকাতা।’

সিনেমা মুক্তির পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইধিকা বলেন, ‘সিনেমা মুক্তির পর চারদিকে সিনেমাটি নিয়ে হইচই পড়ে গেল। আমি ঢাকায় আসলাম মাকে নিয়ে সিনেমাটি দেখতে। বসুন্ধরা সিনেপ্লেক্সে অনেক দর্শকের সঙ্গে সিনেমাটি দেখেছিলাম। মুখে মাস্ক থাকার পরও সিনেমা দেখা শেষে যখন বেরিয়ে আসি, তখন দর্শক চিনে ফেলে। সত্যি বলতে কি, প্রিয়তমা আমার জীবনে আশীর্বাদ। ঠিক এমন ধরনের গল্পেই আমি বাংলাদেশের সিনেমায় আরও অভিনয় করতে চাই। জানি না আর সেই সুযোগ আসবে কি না।’

ফেনীর নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে

শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার

হরমুজে জাহাজ চলাচল নিয়ে ইরানের হুঁশিয়ারি

যানজটে হোক প্রযুক্তির সেরা ব্যবহার

নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে

ঝড় ও বজ্রবৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নয়া বার্তা

তেহরানে যাচ্ছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী

ছিনতাইয়ের ২৪ ঘণ্টার মধ্যেই কোটি টাকার চুল উদ্ধার, গ্রেপ্তার ২

মুসলিম বিশ্বের ইতিহাস ক্যালেন্ডার

ফিলিস্তিনে আন্তর্জাতিক সুরক্ষা বাহিনী মোতায়েনের আহ্বান আলবানিজের