হোম > বিনোদন > তারকা সংবাদ

তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা, আয়কর নথি জব্দের আদেশ

বিনোদন রিপোর্টার

সংগীত বিষয়ক বেসরকারি টেলিভিশন স্টেশন ‘গান বাংলার’ ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। একইসঙ্গে তাপস ও তার স্ত্রী ফারজানা মুন্নীর আয়কর নথি জব্দের আদেশ দেয়া হয়েছে।

দুদকের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।

আজ, ২৯ জানুয়ারি, দুদকের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

মো. রিয়াজ হোসেন জানান, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এসআই মেহেদী হাসান আবেদন দুটি করেন।

আবেদনে বলা হয়, কৌশিক হোসেন তাপসের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগের অনুসন্ধান চলছে। তার বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। এর মধ্যে তিনি বাইরে গেলে অনুসন্ধান কার্যক্রম ও বিচারকাজ বিঘ্নিত হবে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাপসের বিদেশ গমন ঠেকানো দরকার।

আরেক আবেদনে বলা হয়, অনুসন্ধানকালে তাপসের স্থাবর-অস্থাবর সম্পত্তির বিষয়ে তথ্য সংগ্রহের জন্য সরকারি বিভিন্ন দপ্তরে চিঠি দেওয়া হয়। বেশিরভাগ চিঠির জবাব মিললেও সন্দেহভাজন ব্যক্তি ও তার স্ত্রী-সন্তানদের নামে থাকা আয়কর নথি দেয়নি এনবিআর। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাপস ও তার স্ত্রী-সন্তানদের নামে থাকা আয়কর নথি জব্দের প্রয়োজন।

সঙ্গীত সুরকার, প্রযোজক ও গায়ক তাপসের হাত ধরে দেশি-বিদেশি কণ্ঠশিল্পী ও বাদ্যযন্ত্রীদের সমন্বয়ে গান বাংলার সংগীতের আন্তর্জাতিক উদ্যোগ ‘উইন্ড অব চেঞ্জ’ দেশে ও দেশের বাইরে বিশেষভাবে আলোচিত হয়।

আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ আগস্ট ‘সরকার ঘনিষ্ঠ’ তকমা দিয়ে ঢাকার প্রগতি সরণির ‘গান বাংলা'র কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন দেওয়া হয়। এরপর ২০২৪ সালের ৪ নভেম্বর তাপসকে গ্রেপ্তার করে পুলিশ। গত জুনে তিনি জামিনে কারামুক্ত হন।

অশ্রু স্মরণ ও শ্রদ্ধায় মুস্তাফা মনোয়ারকে চিরবিদায়

রিমান্ড শেষে অভিনেতা জাহের আলভী কারাগারে

নায়ক-নায়িকা খোঁজার মিশনে চুমকি-রিচি

একাধিক প্রজন্মের শৈশবের জাদুকর মুস্তাফা মনোয়ার

মুস্তাফা মনোয়ারের আদর্শ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে : তথ্যমন্ত্রী

কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, বনানী কবরস্থানে দাফন

যুক্তরাষ্ট্রের ‘আনন্দ মেলা’-তে তারা

আর্জেন্টিনার জয় নিয়ে খায়রুল বাসারের রসিকতা

মুক্তিকে আশীর্বাদ না করলে আমার কর্মজীবনের সঙ্গে গাফিলতি হবে : ওমর সানী

বাবা ছেলের বিশেষ দিন