হোম > বিনোদন > তারকা সংবাদ

জন্মদিনে নতুন তথ্য দেবেন আলমগীর

বিনোদন রিপোর্টার

আগামীকাল ৩ এপ্রিল চিত্রনায়ক আলমগীরের জন্মদিন। ১৯৫০ সালে জন্ম তাঁর। চলচ্চিত্রে অভিষেক ১৯৭৩ সালে। প্রথম চলচ্চিত্র আলমগীর কুমকুম পরিচালিত ‘আমার জন্মভূমি’। সেই থেকে এখনো চলচ্চিত্রের সঙ্গে রয়েছেন অবিচ্ছেদ্যভাবে।

২৫০’র বেশি সিনেমায় অভিনয় করেছেন। রেকর্ড ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। দীর্ঘ ক্যারিয়ারে কত ঘটনা, অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তার ইয়ত্তা নেই। তবে জীবনের এ পর্যায়ে এসে নিজেকে বারবার ফিরে দেখেন তিনি।

৭৬ তম জন্মদিনে মাছরাঙা টেলিভিশনের ‘স্টার নাইট’ অনুষ্ঠানে অতিথি হয়ে আসছেন বাংলা চলচ্চিত্রের এই শক্তিমান অভিনেতা। এ অনুষ্ঠানে বর্ণাঢ্য জীবন ও ক্যারিয়ারের অনেক নতুন তথ্য জানাবেন তিনি। আর তাকে নিয়ে বলবেন তার সহকর্মী, কাছের বন্ধু, এবং পরিবারের সদস্যরা।

অনুষ্ঠানে তার প্রিয় চলচ্চিত্রের বিভিন্ন ক্লিপিংসও দেখানো হবে। শুক্রবার রাত ৯টায় প্রচারিত হবে এ অনুষ্ঠান। রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও মৌসুমী মৌয়ের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অজয় পোদ্দার।

অতিরিক্ত সচিব পদমর্যাদায় শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু

অসুস্থতা কাটিয়ে কনের সাজে নতুন চমক সাদিয়া আয়মানের

নব্বইয়ের তারুণ্যের আইকন চিত্রনায়িকা শাবনাজের গল্প

সমু চৌধুরীর চিকিৎসার দায়িত্ব নিল অভিনয়শিল্পী সংঘ

কানজয়ী নির্মাতা পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

ফ্যাশন ডিজাইনারের করা মামলা নিয়ে যা বললেন তানজিন তিশা

ধর্মীয় বিশ্বাস ও মানবতা নিয়ে সুশীল সমাজের উদ্দেশে কনকচাঁপার বার্তা

জন্মদিনে পরীমনির নতুন চমক, ‘ফারজানা’-এর ফার্স্ট লুক প্রকাশ

যেভাবে দিন কাটছে শবনমের

ফারুকীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকের চেষ্টা