হোম > বিনোদন > তারকা সংবাদ

দৌলতদিয়ায় বাস ডুবির ঘটনায় শাকিব খানের বার্তা

বিনোদন রিপোর্টার

দৌলতদিয়া ফেরিঘাটের মর্মান্তিক বাস ডুবির ঘটনায় শোকে বিহ্বল হয়ে আছে গোটা দেশ। সকাল হতেই একে একে ভেসে উঠেছে ২৬ টি নিথর দেহ। স্বজন হারানোর আর্তনাদে ভারী হয়ে উঠেছে বাতাস, আর শোকের ছায়া নেমে এসেছে সর্বত্র। এই হৃদয়বিদারক ঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়েছে দেশের শোবিজ অঙ্গনের তারকারাও। এমনই এক নিঃশব্দ বেদনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন চিত্রনায়ক শাকিব খান।

শাকিব খানের চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশনা সংস্থা এসকে ফিল্মের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘দৌলতদিয়া ফেরিঘাটে মর্মান্তিক বাস দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা। শোকাহত পরিবারগুলোর প্রতি রইলো আন্তরিক সমবেদনা। মহান আল্লাহ তায়ালা যেন নিহতদের জান্নাত নসীব করেন এবং আহতদের দ্রুত সুস্থতা দান করেন। আমিন।’

সেখানে আরো লেখা হয়, ‘ভয়াবহ এই দুর্ঘটনা আমাদের আবারও মনে করিয়ে দেয়, নিরাপদ যাত্রা নিশ্চিত করা ও চালকদের আরও বেশি সচেতনতা থাকা উচিত।’

গতকাল রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাটের পন্টুন থেকে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার হয়েছেন ৮ জন। এখনো আনুমানিক ৬ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে কাজ করছেন ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দলের সদস্যরা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা ১১টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম এসব তথ্য জানান।

নায়িকা নয়, গায়িকা হয়ে নজর কাড়ছেন নাজিফা তুষি

শুধু সোশ্যাল মিডিয়াতেই হুমকি: ন্যান্সি

খেলা অতটা বুঝি না, না বুঝেই ব্রাজিল সাপোর্ট করি: হিমি

বিসিবি ও ক্রীড়া সাংবাদিকদের নিয়ে আসিফের বিস্ফোরক মন্তব্য

এতো অসহায় লাগে: নাবিলা

ধর্ষণকারীর পক্ষে আবার কিসের উকিল: তমা মির্জা

সেলিম-রোজি দম্পতি এবার ছুটির গল্পে

কেমন আছেন খালেদা আক্তার কল্পনা, জানালেন শউলী শিলা

‘আসুন আমরা প্রত্যেকে একটি করে গাছ রোপণ করি’

কারিনার পর ‘হেপাটাইটিস-এ’ আক্রান্ত আরেক তারকা