হোম > বিনোদন > তারকা সংবাদ

জন্মদিনে ‘রকস্টার’ লুকে শাকিব খান

বিনোদন রিপোর্টার

মালয়েশিয়ায় ‘রকস্টার’-এর শুটিং করছেন শাকিব খান। এরই মধ্যে কয়েকদিনের শুটিংও সেখানে সম্পন্ন হয়েছে। আজ শাকিবের জন্মদিন। পরিচালক আজমান রুশো জানান, বিশেষ এই দিনে প্রকাশ হয়েছে ‘রকস্টার’ সিনেমার ফার্স্টলুক।

আজ অফিশিয়াল লুক প্রকাশের পর ভক্তরা বলছেন এটিই শাকিবের ক্যারিয়ারের সবচেয়ে স্টাইলিশ ও সেরা মেকওভার।

খোঁজ নিয়ে জানান, প্রায় ২৭ বছরের দীর্ঘ ক্যারিয়ারে শাকিব এই ধরনের চরিত্র এবারই প্রথম করছেন। এজন্য তিনি শুটিংয়ের আগে কয়েকদিন অনুশীলন করে গিটারও শিখেছেন। রকস্টারের গল্প, নির্মাণশৈলী এবং শাকিব খানের লুকসহ সব কিছুতেই নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছে।

‘রকস্টার’র চিত্রনাট্য করেছেন আয়মান আসিব স্বাধীন, যিনি লিখেছেন বনলতা এক্সপ্রেস, উৎসব, ওয়েব সিরিজ কাইজার, ওয়েব ফিল্ম মাইনকার চিপায়। মনপুরা, হাওয়ার মতো ব্যবসাসফল ও দর্শকনন্দিত প্রযোজনা প্রতিষ্ঠান সান কমিনিকেশন প্রযোজনা করেছে ‘রকস্টার’। ‘রকস্টার’ শাকিবের বিপরীতে দ্বিতীয় নায়িকা হিসেবে তানজিয়া জামান মিথিলা নিশ্চিত হয়েছেন।

শোনা যাচ্ছে, মূল নায়িকা সাবিলা নূর। এদিকে গত কয়েক বছরে শাকিব খানের কাজ ও পর্দা উপস্থিতিতে যে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল, তাতে অনেকেই আশাবাদী হয়ে উঠেছিলেন ‘প্রিন্স’ নিয়ে। সেই আশায় প্রত্যাশা অনেকটাই ম্লান বলা যায়। অনেকের দাবি সিনেমাটি ভালো নির্মাণ হয়নি। এর অদক্ষ নির্মাণে ছিল তাড়াহুড়ো, যার ছাপ স্পষ্ট নানা দৃশ্যে।

ভিএফএক্স, সাউন্ড ও গানগুলো নিয়েও আক্ষেপ প্রকাশ করছেন অনেক শাকিবিয়ান ও দর্শক। একমাত্র শাকিব খানের নামের জোরেই চলছে ‘প্রিন্স’। আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স; ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমায় শাকিবের বিপরীতে দেখা গেছে দুই নায়িকাকে। তাদের একজন তাসনিয়া ফারিণ, অন্যজন কলকাতার মেয়ে জ্যোতির্ময়ী।

অভিনয়ের পর নতুন পরিচয়ে হানিয়া আমির

পপির জন্মদিনে আড়ম্বর নয়, সংসারেই কাটছে দিন

আশির দশক নস্টালজিক ট্রেন্ডে মেতেছেন তারকারা

‘জুলাইযোদ্ধা’ শব্দটির সততা ও নিরপেক্ষতা এখন আর নেই: আরশ খান

রিমান্ড শেষে কারাগারে ডন

এটার শেষ আমি দেখে ছাড়ব

প্রতিবাদ ও ক্ষোভে ফেটে পড়লেন দেশের তারকারা

‘ফিরে আসার গল্প’ দিয়ে ফিরছেন সুমাইয়া শিমু

‘আমজনতার ভালোবাসার মাঝেই বেঁচে থাকতে চাই’

কোলে সদ্যোজাত শিশু, ক্যাপশনে রহস্য বাড়িয়ে যে বার্তা দিলেন পরীমনি