হোম > বিনোদন > তারকা সংবাদ

মৃত্যুর আগে দেওয়া পোস্ট যেন সত্যি হলো রাহুলের!

বিনোদন রিপোর্টার

মৃত্যু মানুষের জীবনের অবিচ্ছেদ্য সত্য। পৃথিবীর আলোয় চোখ মেলে জন্ম নিলে একদিন না একদিন তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। মৃত্যুর আগে অনেক মানুষ নিজের মৃত্যু আসন্ন বুঝতে পারেন কিনা, অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর পর এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ভক্ত ও অনুরাগীদের মনে।

মৃত্যুর ঠিক আগে করা তার একটি পোস্ট যেন এক অদ্ভুত বিষণ্নতার ইঙ্গিত দিয়েছিল, যা আজ সত্যি হয়ে ধরা দিয়েছে সকলের সামনে।

ফেসবুকে নিজের একটি ছবি শেয়ার করেছিলেন রাহুল। একটি নদীর পাড়ে দাঁড়িয়ে অস্তগামী সূর্যের দিকে তাকিয়ে আছেন অভিনেতা, সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘সূর্যাস্ত ও অরুণোদয় একসাথে দেখার শেষ সুযোগ’।

সেই সময় এই লেখার অর্থ কেউ হয়তো বুঝতে পারেননি। কিন্তু রোববার তালসারিতে পানিতে তলিয়ে গিয়ে তার মৃত্যু এই কথাগুলোই যেন এক ভয়ংকর সত্য হয়ে দাঁড়াল! তবে কি তিনি আগে থেকেই নিজের বিদায়বেলার আভাস পেয়েছিলেন? এই প্রশ্নই এখন কাঁদাচ্ছে তার কাছের মানুষগুলোকে।

রাহুলের এই পোস্টটি শেয়ার করে গভীর আক্ষেপ ও শোক প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তিনি তার পোস্টে লিখেছেন, ‘এই পোস্টটা কেন করেছিলি বাবু?’ শ্রীলেখার এই কথাতেই প্রকাশ পায় প্রিয় সহকর্মীকে হারানোর তীব্র যন্ত্রণা আর এক বুক হাহাকার। রাহুলের এমন অকাল প্রয়াণ কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি।

রোববার তালসারিতে শুটিং চলাকালীন সমুদ্রে তলিয়ে যান বছর তেতাল্লিশের এই প্রতিভাবান অভিনেতা। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। তার এই আকস্মিক মৃত্যুতে স্তব্ধ পুরো বিনোদন জগৎ। হাসিখুশি, প্রাণবন্ত আর আড্ডাপ্রিয় রাহুলের সেই শেষ পোস্টের ‘শেষ সুযোগ’ কথাটি এখন আক্ষেপ হয়ে দাঁড়িয়েছে তার ভক্তদের মনে।

জন্মদিনে ‘রকস্টার’ লুকে শাকিব খান

অচেনা বা অখ্যাত উৎস থেকে আসা তথ্যে বিভ্রান্ত হবেন না: হানিফ সংকেত

দৌলতদিয়ায় বাস ডুবির ঘটনায় শাকিব খানের বার্তা

সংসার ভাঙল মৌসুমী হামিদের

অপারেশন‍+ লাইফ সাপোর্ট ‍+ আইসিইউ ‍= তানিয়া বৃষ্টির ১১ দিন

নাগরিকের ‘তারায় তারায়’ পূর্ণিমা

নাস্তিকতা থেকে কোরআনের কাছে ‘আত্মসমর্পণ’ করলেন গাজী রাকায়েত

নতুন সংগীতায়োজনে ‘এই মন তোমাকে দিলাম’ গাইলেন সাবিনা ইয়াসমিন

নিরাপত্তা চেয়ে থানায় জিডি অভিনেত্রী তিথির

মদের মামলা থেকে খালাস পেয়ে যা বললেন আসিফ