হোম > বিনোদন > তারকা সংবাদ

কলকাতায় মোশাররফ করিমকে হেনস্তা, যা জানা গেল

বিনোদন রিপোর্টার

দেশের দাপুটে অভিনেতা মোশাররফ করিমের জনপ্রিয়তা ভারতের পশ্চিমবঙ্গেও কম নয়। অথচ সেখানেই নাকি ‘অপ্রীতিকর’ পরিস্থিতির মুখে পড়েছেন তিনি! মঙ্গলবার সকালে খবরটি নিয়ে শোরগোল শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। এরপর তা সংবাদ মাধ্যমেও উঠে আসে।

খবরে দাবি করা হয়, স্ত্রী ও অভিনেত্রী রোবেনা রেজা জুঁইয়ের সঙ্গে কলকাতায় গেছেন অভিনেতা। সেখানেই নাকি মোশাররফ করিমকে হেনস্তা করার চেষ্টা করেছে আওয়ামী লীগ সমর্থিত কিছু লোক। এক সাংবাদিকের ফেসবুক পোস্ট থেকে বিষয়টি ছড়ায়। এরপর থেকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানারকম চর্চা হচ্ছে। এ বিষয়ে জানতে অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপুকে ফোন করা হলে তিনি কোনো তথ্য দিতে পারেননি।

এই অভিনেতার কাছের একজন নির্মাতা আমার দেশকে জানান, রোববার রাত দশটার দিকে মোশাররফ করিমের হোটেলের সামনে পলাতক আওয়ামী লীগের কিছু লোক মোশাররফ করিম ও তার স্ত্রীকে দেখে রাজাকার, আলবদর, লালবদর, জুলাই জঙ্গি ইত্যাদি বলে গালাগাল করে। মোশাররফ করিম দ্রুত স্থান ত্যাগ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

পরে মোশাররফ করিম একটি গণমাধ্যমকে জানালেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যেমনটা ছড়িয়েছে, তেমন কিছু ঘটেনি। গুঞ্জনে কান না দেওয়ার আহ্বান জানিয়ে এই অভিনেতা বলেন, ‘ফেসবুকে নানা কথাই রঙ চড়িয়ে ছড়ানো হয়, কিন্তু একটা সংবাদ লেখার মতো যতটুকু উপাদান প্রয়োজন, ততটুকু এই ঘটনায় নেই; বলতে গেলে তেমন কিছুই ঘটেনি।’

স্বনামধন্য পত্রিকার এক বিনোদন সাংবাদিক জানান, দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা জুলাইতে অংশ নেওয়া যাকেই পাচ্ছে হেনস্তা করছে। মোশাররফ করিমকেও হেনস্তা করা হয়েছে। কিন্তু এই অভিনেতা কূটনৈতিক ও পেশাগত চাপ আসবে ভেবে সবকিছু এড়িয়ে যাচ্ছেন।

জানা গেছে, কোনো পেশাগত ব্যস্ততা বা শুটিংয়ের জন্য নয়, শুধু ব্যক্তিগত অবকাশ যাপনে এই মুহূর্তে কলকাতায় অবস্থান করছেন তারকা দম্পতি মোশাররফ করিম ও জুঁই। আগামী তিন-চারদিনের মধ্যেই তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।

শিল্পী সমিতির নির্বাচনে জলি

দর্শকের ভালোবাসাই আমার জীবনের সেরা প্রাপ্তি : সূচরিতা

‘আসুন দেশটার জন্য সবাই মিলে কিছু করি’

বিশ্বকাপ উন্মাদনায় তারকারা, জানা গেলো কে কোন দলের সমর্থক

মেহজাবীন-মালাইকার প্রিয় দল আর্জেন্টিনা

আমার স্বপ্নের পথে যেতে সহযোগিতা করেছিলেন সুমিতা দিদি : নূতন

‘বনলতা সেন’ নিয়ে স্পর্শিয়ার মুগ্ধতা

লন্ডনে ইলিয়াস কাঞ্চনের দ্বিতীয় ধাপের চিকিৎসা চলছে

রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত হচ্ছেন সৈয়দ আব্দুল হাদী

শাবনূরকে নিয়ে যা বললেন পূর্ণিমা