হোম > বিনোদন > তারকা সংবাদ

রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত হচ্ছেন সৈয়দ আব্দুল হাদী

বিনোদন রিপোর্টার

ছয় দশকেরও বেশি সময় ধরে বাংলা সংগীতকে সমৃদ্ধ করে আসা প্রখ্যাত সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদীকে বিশেষ সম্মাননা দিচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এ উপলক্ষে আগামী শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘কালজয়ী কণ্ঠ : শ্রদ্ধা ও ভালোবাসায় সৈয়দ আব্দুল হাদী’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে এই গুণী শিল্পীর হাতে সম্মাননা তুলে দেওয়া হবে।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বিশেষ এই অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

‘এমনও তো প্রেম হয়’, ‘চোখ বুজিলে দুনিয়া আন্ধার’, ‘যেও না সাথি’, ‘চক্ষের নজর এমনি কইরা’, ‘একবার যদি কেউ ভালোবাসত’, ‘আছেন আমার মোক্তার, আছেন আমার বারিস্টার’সহ অসংখ্য জনপ্রিয় গানের কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদী।

ছয় দশকেরও বেশি সময়ের সংগীতজীবনে তিনি পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘শ্রেষ্ঠ গায়ক’ বিভাগে সম্মানিত হয়েছেন। এ ছাড়া ২০০০ সালে তিনি দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক লাভ করেন।

‘অন্যের অপমান এখন আয়ের মাধ্যম!’

ঢাকাসহ সারাদেশে শিল্পকলার লালন স্মরণোৎসব

শিশু শিল্পী থেকে নায়িকা, সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন দীঘি

আইনি জটিলতা কাটিয়ে শুটিংয়ে ফিরলেন আলভি

১৩ দিন ধরে হাসপাতালে খালেদা আক্তার কল্পনা

নুসরাত ইমরোজ তিশার সঙ্গে সম্পর্ক স্পষ্ট করলেন কনকচাঁপা

যুক্তরাষ্ট্রে ঢালিউড অ্যাওয়ার্ড, সেরা নায়ক শাকিব খান

সোনালী যুগের প্রবীণ অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন

মৃত্যুর মুখ থেকে ফেরার দুঃসহ স্মৃতি জানালেন আমিন খান

পরিচালকের অপেশাদার আচরণ, সিনেমা ছাড়লেন নায়িকা অধরা