হোম > বিনোদন > তারকা সংবাদ

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাবেন নোরা ফাতেহি

বিনোদন রিপোর্টার

আগামী ২০২৬ ফিফা বিশ্বকাপ-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে যাচ্ছেন ‘ড্যান্সিং কুইন’ নোরা ফাহেতি। কানাডার টরন্টোতে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে বিশ্বের অন্যান্য তারকাদের সঙ্গে একই মঞ্চে অংশ নেবেন ৩৪ বছর বয়সি নোরা।

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে আমেরিকা, মেক্সিকো এবং কানাডা। উদ্বোধনী অনুষ্ঠানটি হতে চলেছে কানাডার টরন্টোতে।

১২ জুন বিশ্বকাপের প্রথম ম্যাচের ৯০ মিনিট আগে শুরু হবে এই অনুষ্ঠান। মেক্সিকো সিটিতে আয়োজিত হবে প্রথম উদ্বোধনী। সেখানে থাকবেন কলম্বিয়ান মেগাস্টার জে বালভিন, একাধিক গ্র্যামি পুরস্কারজয়ী মেক্সিকান রক ব্যান্ড মানা এবং পপ তারকা আলেয়ান্দ্রো ফার্নান্দেস। এ ছাড়াও অংশ নেবেন বেলিন্দা, লিলা ডাউনস, টাইলা এবং মেক্সিকোর ঐতিহ্যবাহী কুম্বিয়া সঙ্গীতশিল্পী লস অ্যাঞ্জেলেস আজ়ুলেস।

১৩ তারিখ দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান হবে ক্যানাডার টরন্টোতে। এই উদ্বোধনী অনুষ্ঠানে নোরার সঙ্গে থাকবেন বিশ্বের নামী-দামি সব সঙ্গীতশিল্পী ও পারফর্মাররা। মজার বিষয় হল, নোরার জন্ম এবং বেড়ে ওঠা এই টরন্টো শহরেই। তাই নিজের জন্মভিটায় ফিফার মতো মেগা ইভেন্টে পারফর্ম করা নোরার কাছে আবেগের।

যদিও এবারই প্রথম নয়। এর আগে ২০২২ সালের কাতার বিশ্বকাপে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে তিনি তাক লাগিয়ে দিয়েছিলেন। এবার ২০২৬ সালেও ফিফার মঞ্চে তাঁর উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে যে, আন্তর্জাতিক স্তরে নোরার জনপ্রিয়তা এখন আকাশছোঁয়া।

‘দিলবার’ বা ‘সাকি সাকি’ গানের মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও নোরা এখন আর কেবল আইটেম সং-এ সীমাবদ্ধ নেই। তিনি এখন একজন সত্যিকারের ‘গ্লোবাল আইকন’। বিশ্বকাপে নোরার এই খবরটি সামনে আসার পর থেকেই ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। নোরার সিগনেচার ড্যান্স মুভ আর অদম্য এনার্জি দেখতে মুখিয়ে আছেন ফুটবল ভক্তরা। ২০২৬ সালের জুন মাসে বিশ্বকাপের পর্দা উঠবে। সেই সময়ই টরন্টোতে নোরার সেই বিশেষ পারফরম্যান্স দেখা যাবে।

হাসপাতালে গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, দোয়া চেয়েছেন পরিবার

স্বর্ণের গিটার পেলেন রুনা লায়লা

সুরের জাদুতে আজও অমর বারী সিদ্দিকি

ব্যবসায়িক সংকটে অনন্ত জলিল, দোয়া চাইলেন বর্ষা

ইতি টানছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

পাকিস্তানের সিনেমা হল নিয়ে ভুল তথ্য, সমালোচনার মুখে শাকিব খান

মুসলিম ধর্ম অবমাননার অভিযোগে কারিনা কাপুরকে আইনি নোটিস

আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেতা উজ্জ্বল

আজীবন সম্মাননায় ভূষিত হচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম

ব্যবসায় ধস, দেউলিয়ার পথে অনন্ত জলিল