হোম > বিনোদন > তারকা সংবাদ

রাজনীতিতে জুলাই কন্যা চমকের ‘চমক’

বিনোদন রিপোর্টার

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। জুলাই আন্দোলনে যে কজন তারকা মাঠে সরব ছিলেন তাদের মধ্যে অন্যতম তিনি। এই অভিনেত্রী ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে কুষ্টিয়া থেকে বিএনপির দলীয় মনোনয়ন নিয়েছেন। সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের সাক্ষাৎকার শুরু করেছে বিএনপি। শুক্রবার বিকেলে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেন দলটির মনোনয়ন বোর্ডের সদস্যরা। সাক্ষাৎকার শেষে উচ্ছ্বসিতভাবে বের হতে দেখা যায় এই অভিনেত্রীকে।

এ ব্যাপারে জানতে চাইলে চমক বলেন, ‘আমি দেশের জন্য কাজ করতে চাই। বিশেষ করে নারীদের জন্য। সে জন্য একটা প্ল্যাটফর্ম দরকার ছিল। আমার মনে হয়েছে বিএনপির সঙ্গে যুক্ত হলে আমার পরিকল্পনা বাস্তবায়ন হবে। আমি মনোনয়নের ব্যাপারে শতভাগ আশাবাদী।’ তিনি বলেন, দল যে সিদ্ধান্ত নেবে তা মেনে নেব।’

সাক্ষাৎকার বোর্ডের প্রশ্ন প্রসঙ্গে তিনি জানান, ‘আমাকে জিজ্ঞেস করা হয়েছিল আমি বিএনপিকে সার্ভ করতে চাই কি না। আমি বলেছি, হ্যাঁ, চাই। তবে আমার প্রথম লক্ষ্য দেশকে সেবা করা। বিএনপি যদি সেই সুযোগ দেয়, আমি কৃতজ্ঞ থাকব।’ এক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, চমকের ব্যাপারে ইতিবাচক বিএনপি। যদিও এ নিয়ে এখনই কিছু বলতে নারাজ এই অভিনেত্রী। শুধু বললেন, দলীয় সিদ্ধান্ত ইতিবাচকভাবে নেব। সামাজিকমাধ্যমে অভিনেত্রী লেখেন, নতুন জার্নি শুরু করলাম। আলহামদুলিল্লাহ। শিগগিরই বিস্তারিত জানাব। পাশে থেকো, দোয়ায় রেখো।

তুমি আমার শক্তি, আমার মানসিক শান্তি : পূর্ণিমা

আরমান-মুক্তি প্যানেলের পূর্ণ তালিকা প্রকাশ

মেসির প্রশংসায় তারকারা

মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় সরকারের আর্থিক সহায়তা

ঈশিতার ‘মন খারাপের এই দিনে’

বাবাকে নিয়ে ববিতার স্মৃতিচারণ

সালমান শাহ্‌ হত্যা মামলায় আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

ডলি জহুরের জীবন ভাবনা

সত্য উন্মোচনে এবার সাংবাদিকতায় অপূর্ব

ভিন্ন তিনটি বয়সের চরিত্র ফুটিয়ে তোলা অনেকটাই চ্যালেঞ্জিং: হিমি