হোম > বিনোদন > তারকা সংবাদ

সালমান শাহ্‌ হত্যা মামলায় আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

বিনোদন রিপোর্টার

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার এবং ন্যায়বিচারের দাবিতে শনিবার, ২০ জুন, দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

‘সকল জেলার সালমান শাহ ভক্তবৃন্দ’-এর পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন জেলা থেকে আসা সালমান শাহ ভক্তরা অংশ নেন।

মানববন্ধনে বক্তাদের অভিযোগ, দীর্ঘ সময় পার হলেও জনপ্রিয় নায়ক সালমান শাহের মৃত্যুর প্রকৃত রহস্য এখনো উদঘাটিত হয়নি এবং ন্যায়বিচার নিশ্চিত হয়নি। তাই অবিলম্বে মামলার সব আসামিকে গ্রেফতার করে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনের দাবি জানান তারা।

বক্তাদের মতে, সালমান শাহ ছিলেন ঢালিউডের এক উজ্জ্বল নক্ষত্র, যার অকাল মৃত্যু ভক্তদের হৃদয়ে এখনো গভীর শূন্যতা তৈরি করে আছে।

কর্মসূচি চলাকালে অংশগ্রহণকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে ন্যায়বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। শান্তিপূর্ণভাবে মানববন্ধন শেষ হয়। পরে আয়োজকরা ভবিষ্যতেও একই দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

২৯ আগস্ট থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধের ঘোষণা

দাউদকান্দি থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত দীর্ঘ যানজট

ইরানকে ঠেকাতে নতুন জোটের উদ্যোগ ইসরাইলের

ছুটির দিনে বিদ্যুৎ ঘাটতি কিছুটা কমেছে

রবিনসন-আর্চারের তোপে বিধ্বস্ত পাকিস্তান, শক্ত অবস্থানে ইংল্যান্ড

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কমিটি গঠন

বাংলাদেশ-চীন সহযোগিতায় নতুন অধ্যায়ের সূচনা: মাহদী আমিন

যে হাতে লাশ উদ্ধারের কথা, সেই হাতেই খুলে নিল মৃত নারীর কানের দুল!

আজকের বিশ্ব: নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৫৪৭

দুমকিতে যুবদলের আনন্দ মিছিলে হামলা, আহত ৫