হোম > বিনোদন > তারকা সংবাদ

সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিয়ে বিএনপিকে ‘লাল সালাম’ ন্যান্সির

বিনোদন রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন দৌড়ে শোবিজ অঙ্গনের তারকারা আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকায় স্থান পাননি কেউ। কনকচাঁপা ও বেবী নাজনীনদের মতো হেভিওয়েট তারকারাও পাননি দলীয় মনোনয়ন।
গতকাল, ২০ এপ্রিল, থেকেই বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। শোবিজ অঙ্গনের কাউকে মনোনয়ন না দেওয়ায় কেউ কেউ বিএনপিকে বাহবা দিচ্ছেন, কেউ আবার কনকচাঁপা ও বেবী নাজনীনকে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। তবে, এ প্রসঙ্গে এবার মুখ খুলেছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি । সিদ্ধান্তের প্রশংসা করে বিএনপিকে ‘লাল সালাম’ জানিয়েছেন তিনি।
আজ, ২১ এপ্রিল, নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে ন্যানসি লিখেছেন, 'গায়িকা, নায়িকা, অভিনেত্রী, মডেল- এসব তারকাদের শো-পিস না বানিয়ে ত্যাগী, যোগ্য ও রাজনৈতিক জ্ঞানসম্পন্ন নারীদের মূল্যায়ন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জানাই লাল সালাম।'
ন্যান্সি র এই বক্তব্যে মন্তব্যের ঘরেও সমর্থনের ঝড় দেখা গেছে। অনেকেই তার মতের সঙ্গে একমত পোষণ করেছেন। কেউ লিখেছেন, 'এজন্যই আপনাকে এত পছন্দ প্রিয় শিল্পী।' আবার কেউ বলেছেন, 'আপনার সঙ্গে আমিও একমত।'
গত ১০ এপ্রিল থেকে সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে বিএনপি। তিন দিনে প্রায় এক হাজার ৩০০ জন প্রার্থী ফরম সংগ্রহ করেন। তাদের মধ্যে ছিলেন কনকচাঁপা, বেবী নাজনীন, রিজিয়া পারভীন, নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী, দিলরুবা খান, দিঠি আনোয়ার, ফারহানা চৌধুরী, রিনা খান ও রুকাইয়া জাহান চমকসহ শোবিজ অঙ্গনের একাধিক পরিচিত মুখ।
তবে গত ২০ এপ্রিল প্রকাশিত চূড়ান্ত তালিকা থেকে জানা যায়, মনোনয়ন পাননি কোনো তারকাই।
দলটির এই সিদ্ধান্তকে কেউ ইতিবাচক দৃষ্টিতে দেখছেন, আবার কেউ ভিন্ন মত করছেন । তবে ন্যানসির মন্তব্য নতুন করে এ আলোচনা আরও জোরালো করেছে।

অশ্রু স্মরণ ও শ্রদ্ধায় মুস্তাফা মনোয়ারকে চিরবিদায়

রিমান্ড শেষে অভিনেতা জাহের আলভী কারাগারে

নায়ক-নায়িকা খোঁজার মিশনে চুমকি-রিচি

একাধিক প্রজন্মের শৈশবের জাদুকর মুস্তাফা মনোয়ার

মুস্তাফা মনোয়ারের আদর্শ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে : তথ্যমন্ত্রী

কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, বনানী কবরস্থানে দাফন

যুক্তরাষ্ট্রের ‘আনন্দ মেলা’-তে তারা

আর্জেন্টিনার জয় নিয়ে খায়রুল বাসারের রসিকতা

মুক্তিকে আশীর্বাদ না করলে আমার কর্মজীবনের সঙ্গে গাফিলতি হবে : ওমর সানী

বাবা ছেলের বিশেষ দিন