হোম > বিনোদন > তারকা সংবাদ

মুস্তাফা মনোয়ারের আদর্শ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে : তথ্যমন্ত্রী

বিনোদন রিপোর্টার

সাংস্কৃতিক অঙ্গনের মানুষদের শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন একুশে পদকপ্রাপ্ত শিল্পী ও পাপেট নির্মাতা মুস্তাফা মনোয়ার। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার সকাল সাড়ে নয়টায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

তার মৃত্যুতে শিল্প ও সাংস্কৃতিক অঙ্গনে বইছে শোকের ছায়া। গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। এক শোকবার্তায় তথ্যমন্ত্রী বলেন, ‘মুস্তাফা মনোয়ারের মৃত্যু দেশের শিল্প, সংস্কৃতি ও সৃজনশীল অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। দীর্ঘ কর্মজীবনে তিনি চিত্রকলা, শিশুতোষ অনুষ্ঠান, সাংস্কৃতিক বিকাশ এবং নতুন প্রজন্মের সৃজনশীল চর্চায় যে অনন্য অবদান রেখে গেছেন, তা জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর সৃষ্টিকর্ম ও আদর্শ ভবিষ্যৎ প্রজন্মকে চিরদিন অনুপ্রাণিত করবে।’

এছাড়াও শিল্পকলা একাডেমি ও সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় থেকেও মরহুম মুস্তাফা মনোয়ারের রুহের মাগফেরাত কামনা ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা‌ জানানো হয়।

গিটার জাদুকর আইয়ুব বাচ্চুর চলে যাওয়ার দিন

‘সোনার হরিণ’ খ্যাত গ্রিন কার্ড হাতে পেলেন মৌসুমী

‘অন্যের অপমান এখন আয়ের মাধ্যম!’

ঢাকাসহ সারাদেশে শিল্পকলার লালন স্মরণোৎসব

শিশু শিল্পী থেকে নায়িকা, সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন দীঘি

আইনি জটিলতা কাটিয়ে শুটিংয়ে ফিরলেন আলভি

১৩ দিন ধরে হাসপাতালে খালেদা আক্তার কল্পনা

নুসরাত ইমরোজ তিশার সঙ্গে সম্পর্ক স্পষ্ট করলেন কনকচাঁপা

যুক্তরাষ্ট্রে ঢালিউড অ্যাওয়ার্ড, সেরা নায়ক শাকিব খান

সোনালী যুগের প্রবীণ অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন