হোম > বিনোদন > তারকা সংবাদ

মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় সরকারের আর্থিক সহায়তা

বিনোদন রিপোর্টার

বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বরেণ্য চিত্রশিল্পী ও পাপেট শিল্প বিকাশের পথিকৃৎ মুস্তাফা মনোয়ার। খবরটি সামনে আসার পর আর্থিক সহযোগিতা দিতে এগিয়ে এসেছে সংস্কৃতি মন্ত্রণালয়।

সোমবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে একুশে পদকজয়ী মুস্তাফা মনোয়ারকে দেখতে যান সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এ সময় তারা শিল্পীর শয্যাপাশে কিছু সময় কাটান এবং তার পরিবারের সঙ্গে কথা বলেন। চিকিৎসকের কাছ থেকে নিয়েছেন শিল্পীর শারীরিক অবস্থার খোঁজ। এ সময় মুস্তাফা মনোয়ারের পরিবারের হাতে আর্থিক সহযোগিতার একটি চেক তুলে দেন মন্ত্রী।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, দেশের শিল্প-সংস্কৃতির বিকাশে যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তাদের যেকোনো সংকটে পাশে দাঁড়াতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একইসঙ্গে বরেণ্য এই শিল্পীর দ্রুত সুস্থতা কামনা করা হয়।

গত সপ্তাহে মুস্তাফা মনোয়ারের স্ত্রী মেরী মনোয়ার গণমাধ্যমকে জানান, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। নিউমোনিয়ার ব্যাকটেরিয়াজনিত জটিলতায় আক্রান্ত হয়ে তিনি বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।

২০২৪ সালেও এক দফা গুরুতর অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে ছিলেন মুস্তাফা মনোয়ার। সেবার অবস্থার উন্নতি হলেও সাম্প্রতিক নিউমোনিয়ার সংক্রমণ তার শারীরিক অবস্থাকে আবারও জটিল করে তোলে।

গিটার জাদুকর আইয়ুব বাচ্চুর চলে যাওয়ার দিন

‘সোনার হরিণ’ খ্যাত গ্রিন কার্ড হাতে পেলেন মৌসুমী

‘অন্যের অপমান এখন আয়ের মাধ্যম!’

ঢাকাসহ সারাদেশে শিল্পকলার লালন স্মরণোৎসব

শিশু শিল্পী থেকে নায়িকা, সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন দীঘি

আইনি জটিলতা কাটিয়ে শুটিংয়ে ফিরলেন আলভি

১৩ দিন ধরে হাসপাতালে খালেদা আক্তার কল্পনা

নুসরাত ইমরোজ তিশার সঙ্গে সম্পর্ক স্পষ্ট করলেন কনকচাঁপা

যুক্তরাষ্ট্রে ঢালিউড অ্যাওয়ার্ড, সেরা নায়ক শাকিব খান

সোনালী যুগের প্রবীণ অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন