হোম > বিনোদন > তারকা সংবাদ

মৃত্যুর মুখ থেকে ফেরার দুঃসহ স্মৃতি জানালেন আমিন খান

বিনোদন রিপোর্টার

নব্বইয়ের দশক থেকে ঢাকাই চলচ্চিত্রে দাপটের সঙ্গে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। দীর্ঘ বর্ণাঢ্য অভিনয়জীবনে অর্জন করেছেন দর্শকপ্রিয়তা ও নানা অভিজ্ঞতা। তবে ক্যারিয়ারের এক সোনালী সময়ে শুটিং সেটে ঘটে যাওয়া এক ভয়াবহ দুর্ঘটনা আজও তাঁর জীবনের সবচেয়ে দুঃসহ স্মৃতি হয়ে আছে।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের এক অনুষ্ঠানে সেই বীভৎস অভিজ্ঞতার কথা স্মরণ করেন এই অভিনেতা। তিনি জানান, ‘জ্যান্ত কবর’ সিনেমার শুটিং করতে গিয়ে পেট্রোল বোমার আগুনে গুরুতর দগ্ধ হয়েছিলেন তিনি। আঘাত এতটাই মারাত্মক ছিল যে, তাঁর বেঁচে ফেরা নিয়ে তীব্র শঙ্কা তৈরি হয়েছিল।

স্মৃতিচারণ করে আমিন খান জানান, ঘটনাটি ঘটেছিল গাজীপুরের একটি শুটিং হাউসে। সিনেমার শেষ দৃশ্যের শট নেওয়া হচ্ছিল, যেখানে তাঁর পেছনে একের পর এক পেট্রোল বোমা বিস্ফোরিত হওয়ার কথা ছিল।

দৃশ্যের বর্ণনা দিয়ে আমিন খান বলেন, “মাটিতে ছয়-সাতটি পেট্রোল বোমা রাখা ছিল এবং প্রতিটিতে প্রায় ৩০ লিটার করে পেট্রোল দেওয়া ছিল। প্রায় ১০০ মিটার দূরত্বের মধ্যে আমাকে দৌড়াতে হতো এবং আমার পেছনে একটির পর একটি বোমা বিস্ফোরণ হওয়ার কথা ছিল। ক্যামেরা ‘অ্যাকশন’ বলার পর আমি দৌড় শুরু করি। কিন্তু প্রথম বোমাটি বিস্ফোরণের পরপরই আচমকা আমার সামনে ও চারপাশের প্রায় ৮টি বোমা একসঙ্গে বিস্ফোরিত হয়ে যায়।”

বিস্ফোরণের সেই মুহূর্তটি বর্ণনা করতে গিয়ে তিনি আরও বলেন, “পুরো আগুনটা এসে আমার শরীরে পড়ে। মুহূর্তের মধ্যে আমার সারা শরীরে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। চুলসহ শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে পুড়ে যায়। মুখের সামনের চামড়া পুড়ে গোলাকার হয়ে গিয়েছিল। গলার নিচে, পিঠে ও হাতে সেই পোড়ার দাগ আজও বহন করে চলেছি।”

দুর্ঘটনার পর সেটের সবাই ধরে নিয়েছিলেন আমিন খান হয়তো আর বাঁচবেন না। তবে চরম আত্মরক্ষার তাগিদে শরীরে আগুন নিয়েই ক্যামেরার নির্ধারিত সীমানা পার হয়ে একটি ঘরে ঢুকে পড়েন তিনি এবং মাটিতে গড়াগড়ি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। সেখানে আয়নায় নিজের চেহারা দেখে চমকে যান—পুরো মুখ পুড়ে কালো হয়ে গিয়েছিল।

ঘটনার পরপরই তাঁকে দ্রুত ঢাকায় এনে হাসপাতালে ভর্তি করা হয়। সংক্রমণের ঝুঁকি এড়াতে এবং মুখে যেন স্থায়ী দাগ না থাকে, সেজন্য দেশের শীর্ষস্থানীয় চর্মরোগ বিশেষজ্ঞদের পরামর্শে তাঁকে প্রায় আড়াই মাস আইসোলেশনে (আলাদা কক্ষে) রেখে চিকিৎসা দেওয়া হয়। দীর্ঘ চিকিৎসাসেবা ও অলৌকিক ভালোবাসায় সেবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন জনপ্রিয় এই নায়ক।

পরিচালকের অপেশাদার আচরণ, সিনেমা ছাড়লেন নায়িকা অধরা

ইবরার টিপুর সুস্থতায় দোয়া চাইলেন কবির বকুল

আসিফের কণ্ঠে ‘ট্রাজেডি পিলখানায়’, সঙ্গে রোদসী

‘আজীবন সম্মাননা’ পেলেন অভিনেত্রী নূতন

মেসির বিদায়ে ব্যাকুল পূর্ণিমা

১০ নম্বরের গল্পটা কখনও শেষ হবে না: পরীমণি

‘ফটোসুন্দরী’ থেকে অভিনেত্রী মৌ শিখা

সালমান শাহ হত্যা মামলায় জামিন মেলেনি ডনের

দশ বছরের পথচলায় ইতি টানছেন প্রীতম-শেহতাজ

ক্যান্সারের সঙ্গে লড়াই, তৃতীয় কেমোথেরাপি শেষে সামিয়ার আবেগঘন বার্তা