হোম > বিনোদন > তারকা সংবাদ

হজ পালনে যাচ্ছেন চিত্রনায়িকা চম্পা

বিনোদন রিপোর্টার

পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরব যাচ্ছেন ঢাকাই সিনেমার সোনালী দিনের জনপ্রিয় চিত্রনায়িকা গুলশান আরা আক্তার চম্পা । তার সঙ্গে পরিবারের সদস্যরাও থাকবেন বলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই। জীবনের এক নতুন অধ্যায় শুরুর এই সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি নিজেই।

বরেণ্য এই অভিনেত্রী জানান, তার বড় দুই বোন—অভিনেত্রী সুচন্দা ও ববিতা ইতোমধ্যেই হজ সম্পন্ন করেছেন। হজে যাওয়ার প্রস্তুতি প্রসঙ্গে চম্পা গণমাধ্যমে বলেন, ‘আপা (ববিতা ও সুচন্দা) দুজনেই হজ করেছেন। তখন নানা কারণে আমার যাওয়া হয়ে ওঠেনি। এবার আল্লাহ সুযোগ দিয়েছেন। সবকিছু ঠিক থাকলে পরিবারের সদস্য ও ভাইকে নিয়ে এ বছরই হজ পালন করবো ইনশাআল্লাহ।’

মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করা চম্পার ছোট পর্দায় অভিষেক হয়েছিল নাটকের মাধ্যমে। তবে ১৯৮৫ সালে শিবলী সাদিক পরিচালিত ‘তিন কন্যা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রেখেই বাজিমাত করেন তিনি। এরপর ‘পদ্মা নদীর মাঝি’, ‘শঙ্খনীল কারাগার’, ‘পদ্মা মেঘনা যমুনা’, ‘অন্য জীবন’ এবং ‘মনের মানুষ’-এর মতো অসংখ্য ধ্রুপদী চলচ্চিত্রে অভিনয় করে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অনন্য উচ্চতায়।

দীর্ঘ ক্যারিয়ারে শতাধিক চলচ্চিত্রে অভিনয় করা চম্পা তার কাজের স্বীকৃতিস্বরূপ পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। এর মধ্যে তিনবার শ্রেষ্ঠ অভিনেত্রী এবং দুইবার পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রীর গৌরব অর্জন করেন তিনি।

জীবনের দীর্ঘ সময় অভিনয় দিয়ে ভক্তদের বিনোদিত করার পর এবার আধ্যাত্মিক এই সফরের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন গুণী এই শিল্পী।

সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিয়ে বিএনপিকে ‘লাল সালাম’ ন্যান্সির

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন না একজন তারকাও

মনোনয়ন না পেয়ে যা বললেন কনকচাঁপা

মনোনয়ন না পেয়ে যে প্রতিক্রিয়া জানালেন চমক

পরিচালক রোজিনার নতুন সিনেমা ‘এখনই সময়’

‘চা গরম’-এ অন্য এক সাফা

‘চেষ্টা করেছি আমরা বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে’

পাগল হাসানের অপ্রকাশিত গান বাঁচানোর উদ্যোগ

রাজনীতিতে জুলাই কন্যা চমকের ‘চমক’

চা বাগানের শ্রমিকদের নিয়ে সাফা কবিরের উপলব্ধি