হোম > বিনোদন > তারকা সংবাদ

একজন মতলুব আলী সৃজনশীল ধারার শিল্পী: রফিকুল আলম

বিনোদন রিপোর্টার

দেশ বরেণ্য চিত্রশিল্পী মতলুব আলীর ৮০তম জন্মদিন উদযাপিত হলো গত রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারকুলা অনুষদে। বরেণ্য এই শিল্পীর শিল্পকর্মে প্রদর্শনী, লেখা ও সুর করা গান, নৃত্য আর তাঁকে নিয়ে আলোচনায় মুখরিত হয়েছিলে এই আয়োজন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ও শিল্পী মতলুব আলী প্রতিষ্ঠিত ‘মানব শিল্প সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠী’ যৌথভাবে জন্মদিন উদ্যাপনের এই অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠান শুরু হয়েছিল মানব শিল্প সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠীর শিল্পীদের দলীয় সংগীত ‘এসো বন্ধু এসো তোমার সকল বৈভবে’র সঙ্গে নৃত্য পরিবেশনা দিয়ে। আলোচনা পর্বে স্মৃতিচারণ করেন ইমেরিটাস অধ্যাপক শিল্পী হাশেম খান । শিল্পী মতলুব আলীর ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন শিল্পী রফিকুল আলম।

গায়ক রফিকুল আলম বলেন, ‘বাংলাদেশের গর্ব একজন সত্যিকারের শিল্পী মতলুব আলী সৃজনশীল ধারায় কাজ করেছেন। ফলে চিত্রকলার চর্চায় হয়তো সময় ও মনোনিবেশ কম দিয়েছেন। তবে অবসর গ্রহণের পরে তিনি চারুকলা চর্চায় আরও মনোনিবেশ করেছিলেন। তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং যারা এই আয়োজন করেছে তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’

অনুষ্ঠানের শেষের দিকে অধ্যাপক মতলুব আলীর লেখা ও সুর করা গান নিয়ে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। তাঁর স্ত্রী বিশিষ্ট ইলেকট্রিক হাওয়াইয়ান গিটার শিল্পী রেহেনা মতলুবের বাদন পরিবেশনার মধ্য দিয়ে পরিবেশন করেন রবীন্দ্রসংগীত ‘তুমি রবে নীরবে’ ।

এরপর ছায়ানটের শিল্পীরা সমবেত কণ্ঠে পরিবেশন করেন ‘মুক্তির মন্ত্র দীক্ষিত আমরা’। আলী পুষ্পিতা মউরী গেয়ে শোনান আধুনিক গান ‘এক পশলা বৃষ্টি হলে কৃষ্ণচূড়া মন’। পরে আরও বেশ কয়েকটি সংগীত পরিবেশন করেন মানব শিল্প সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠীর শিল্পীরা।

‘বর্ণিল অন্বেষা’ নামে শিল্পী অধ্যাপক মতলুব আলীর একাদশ একক চিত্রকলা প্রদর্শনী আয়োজন করা হয়েছে চারুকলা অনুষদের জয়নুল গ্যালারি ১ ও ২ জুড়ে। এতে বিভিন্ন মাধ্যমে আঁকা শিল্পীর ১০২টি শিল্পকর্ম রয়েছে। আলী পুষ্পিতা মউরী জানান, তাঁর বাবার শেষ একক প্রদর্শনী হয়েছিল নিউইয়র্কে ২০১৬ সালে।

প্রদর্শনীটি চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।

মতলুব আলী ছিলেন চারুকলা অনুষদের সাবেক ডিন। ১৯৪৬ সালের ১৭ এপ্রিল রংপুরে তাঁর জন্ম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে দীর্ঘ শিক্ষকতার জীবনে তিনি অঙ্কন ও চিত্রণ বিভাগের অধ্যাপক, শিল্পকলার ইতিহাস এবং ভাস্কর্য বিভাগে ভারপ্রাপ্ত বিভাগীয়প্র্ধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত বছর ৪ নভেম্বর তিনি পৃথিবীর মায়া কাটিয়ে যান।

ঈদে আবুল হায়াতের ‘ভালোবেসেছিলাম’

জীবন ঘনিষ্ঠ গল্পের নাটকে কাজ করতে আলাদা একটা অনুভূতি কাজ করে: রিচি

যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

উত্তরার বারে পুলিশের অভিযানে চিত্রনায়ক গ্রেপ্তার

পরিবার, সন্তান ও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে যা বললেন সালমা

বাবার গ্রেপ্তারের বিষয়ে যা বললেন পূজা চেরি

হিমির নীরব সুরচর্চা

টাকা আত্মসাতের অভিযোগে কারাগারে পূজা চেরির বাবা

আবারও শুভেচ্ছাদূত হলেন মিম

শুরু হচ্ছে ‘এমব্রেস অব দি আর্থ’