হোম > বিনোদন > তারকা সংবাদ

আবারো পেছালো সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন

বিনোদন রিপোর্টার

জনপ্রিয় নায়ক সালমান শাহকে হত্যার অভিযোগে রাজধানীর রমনা মডেল থানায় করা মামলায় তার সাবেক স্ত্রী সামিরা হক, খলনায়ক ডনসহ ১১ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন আবারো পেছানো হয়েছে। আগামী ১৪ মে দিন ধার্য করেছে আদালত।

বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে প্রতিবেদন দাখিলের দিন ছিল। তবে তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা দিতে না পারায় আদালত নতুন তারিখ নির্ধারণ করেন।

গত বছরের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর এই মামলা দায়ের করেন। এতে সালমান শাহর স্ত্রী সামীরা হকসহ ১১ জনকে আসামি করা হয়। পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর নিউ ইস্কাটনের বাসায় সালমান শাহকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাকে প্রথমে হলি ফ্যামিলি হাসপাতাল এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের দাবি, তার গলায় দাগ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল, যা হত্যার ইঙ্গিত বহন করে।

ঘটনার পরদিন রমনা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। তবে দীর্ঘদিন পর বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক গত বছরের ২০ অক্টোবর মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

এর পরদিনই নতুন করে হত্যা মামলা দায়ের করা হয়। বাদী অভিযোগ করেন, পূর্বপরিকল্পিতভাবে পরস্পরের যোগসাজশে সালমান শাহকে হত্যা করা হয়েছে।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন- সামীরা হক, আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুছি, ডন, ডেবিট, জাভেদ, ফারুক, রুবি, আব্দুস ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ।

বাদীপক্ষ জানায়, অভিযুক্তদের মধ্যে কেউ মৃত্যুবরণ করে থাকলে প্রমাণ সাপেক্ষে তাদের অব্যাহতি দেওয়া হতে পারে। বর্তমানে মামলাটির তদন্ত চলছে।

ছাত্রদল নেতার বাসায় ডিবির অভিযান, ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার

প্যারিসের রাতে ৬ গোলের রাজকীয় তান্ডব

গানার-অলরেড বিজয় কেতন

ভারতে দুই বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি

বাংলাদেশের মেয়েদের বিশ্বকাপ স্বপ্নভঙ্গ

প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তার মৃত্যুতে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইলে বই প্রকাশ করল ডাকসু

মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়াল সরকার

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

মতভিন্নতা গণতান্ত্রিক সংসদের স্বাভাবিক বৈশিষ্ট্য: স্পিকার