হোম > বিনোদন > তারকা সংবাদ

ফুটবল বিশ্বকাপের মঞ্চ মাতাবেন বাংলাদেশি সঞ্জয়

বিনোদন রিপোর্টার

আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী আয়োজনে যুক্ত হলো বাংলাদেশের নাম। উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীত প্রযোজক ও ডিজে সঞ্জয়।

আগামী ১২ জুন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে আয়োজিত জমকালো অনুষ্ঠানে বিশ্বখ্যাত তারকাদের সঙ্গে একই মঞ্চে দেখা যাবে তাকে।

আয়োজকদের ঘোষিত তালিকা অনুযায়ী, বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে সঞ্জয়ের সঙ্গে পারফর্ম করবেন বৈশ্বিক সংগীত তারকারা। তাদের মধ্যে রয়েছেন কেটি পেরি, ফিউচার, অ্যালানিস মরিসেট, মাইকেল বুবলে, জে বালভিন এবং লিসা।

বিশ্বকাপে পারফর্ম করার সুযোগ নিয়ে সামাজিক মাধ্যমে সঞ্জয় বলেন, ‘ছোট ঘরের স্টুডিও থেকে শুরু করা এই যাত্রা আজ বিশ্বমঞ্চে পৌঁছাবে—এটা আমার কাছে অবিশ্বাস্য অনুভূতি। যাদের বিশ্বাস ছিল, তাদের সবার জন্যই এটা।’

সঞ্জয় ইতোমধ্যেই দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ইউরোপ-আমেরিকার সংগীত অঙ্গনে নিজের মেধার স্বাক্ষর রেখেছেন। তবে এবারের ফুটবল বিশ্বকাপ তাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে।

ফিফা জানিয়েছে, দর্শকদের স্টেডিয়ামে আগেভাগে উপস্থিত হতে উৎসাহিত করতে প্রতিটি ম্যাচ শুরুর ৯০ মিনিট আগে অনুষ্ঠান শুরু করা হবে। মেক্সিকোর অনুষ্ঠানটি ১৬ মিনিট ৩০ সেকেন্ডের হলেও যুক্তরাষ্ট্র ও কানাডার উদ্বোধনী অনুষ্ঠানগুলো হবে ১৩ মিনিটের। এছাড়া টুর্নামেন্ট চলাকালীন ৪ জুলাই যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ফিলাডেলফিয়া ও হিউস্টনে বিশেষ উৎসবের আয়োজন করবে ফিফা, যেখানে আরও অনেক আন্তর্জাতিক শিল্পীর অংশগ্রহণের কথা রয়েছে।

জন্মদিনে ৩০০ গাছ লাগিয়ে চমক দিলেন চমক

অনুদান কমিটিতে মুক্তি

আর্জেন্টিনার জয়ে পূর্ণিমার উল্লাস

আড়াল ভেঙে ক্যামেরায় ফিরছেন বুবলী

বিশ্বকাপের আকাশ থেকে হারিয়ে যাচ্ছেন মহাতারকারা : সোহেল রানা

‘নিউইয়র্ক মিউজিক ফেস্ট’ নিয়ে ব্যস্ত শাহনূর

প্রথমবার বিচারকের দায়িত্বে মোশাররফ করিম

আসিফ বললেন, তিন পথে ফিরতে পারে ফ্যাসিস্ট, পথগুলো কী

সাফার শোক, মেহজাবীনের উল্লাস

তৃতীয় বিয়ে করছেন আমির খান, অনুষ্ঠানে থাকবেন সাবেক দুই স্ত্রীও