হোম > বিনোদন > তারকা সংবাদ

আর গান গাইতে পারছেন না অলকা

বিনোদন রিপোর্টার

প্রায় ২০,০০০-এরও বেশি গানে কণ্ঠ দিয়ে দীর্ঘদিন ধরে রোমান্টিক সুরের মাধ্যমে সংগীতপ্রেমীদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন প্লেব্যাক খ্যাত ভারতীয় গায়িকা অলকা ইয়াগনিক। তবে, বর্তমানে তিনি এক বিরল শ্রবণজনিত সমস্যার সঙ্গে লড়াই করছেন।

অসুস্থতার কারণে এখন তার পক্ষে গান গাওয়া যেন কঠিন হয়ে উঠেছে। জানান, আপাতত নতুন কোনো গানের কাজ নিতে পারছেন না তিনি। ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে জানা যায় সম্প্রতি এই বিষয়টি নিয়ে কথা বলেছেন অলকা। ২০২৪ সালে হঠাৎই নিজের অসুস্থতার কথা জানান এই গায়িকা। এর পর থেকেই গান থেকে বিরতি নিয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অলকা বলেন, সুরকারেরা এখনো তাকে নিয়মিত কাজের প্রস্তাব দেন। কিন্তু শারীরিক অবস্থার কারণে সেই প্রস্তাবে সাড়া দেয়া সম্ভব হচ্ছে না। তাঁর কথায়, ‘প্রস্তাব আসে, কিন্তু আমি করতে পারছি না।’

চিকিৎসকদের মতে, অলকা ইয়াগনিক ভুগছেন সেন্সরিনিউরাল হেয়ারিং লসে শ্রবণশক্তির একটি জটিল সমস্যায়। এতে সাধারণত স্নায়ুর ক্ষতির কারণে হয়। তার ক্ষেত্রে একটি আকস্মিক ভাইরাল সংক্রমণের পর এ সমস্যা দেখা দেয়। ২০২৪ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি লিখেছিলেন, একদিন ফ্লাইট থেকে নামার পরই হঠাৎ খেয়াল করেন, তিনি কিছুই শুনতে পাচ্ছেন না।

নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে গায়িকা বলেন, ‘কয়েক সপ্তাহ আগে যখন আমি ফ্লাইট থেকে বের হচ্ছিলাম, তখন হঠাৎ মনে হচ্ছিল আমি কিছুই শুনতে পাচ্ছি না।’

অলকা আরও বলেন, ‘ভাইরাল আক্রমণের কারণে, এটি একটি বিরল সংবেদনশীল স্নায়ু শ্রবণশক্তি হ্রাস হিসাবে আমার ডাক্তাররা নির্ণয় করেছেন... এই আকস্মিক, বড় ধাক্কাটি আমাকে পুরোপুরি অজান্তে ধরে ফেলেছে। আমি যেহেতু এটি মেনে নেওয়ার চেষ্টা করছি দয়া করে আমাকে আপনার প্রার্থনায় রাখুন।‘

তিনি তরুণ শিল্পীদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে বলেন, ‘আমি খুব জোরে গান শুনতে না করব এবং হেডফোনের এক্সপোজার সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেব।’

ইমতিয়াজ আলী পরিচালিত ‘অমর সিং চামকিলা’ সিনেমায় শেষবার অলকা ইয়াগনিক গান গেয়েছিলেন। সিনেমাটিতে ‘নারম কালজা’ গানটি গেয়েছিলেন তিনি, যার সুর করেছিলেন এ আর রাহমান। এ বছরের শুরুতে ভারত সরকার অলকা ইয়াগনিককে পদ্মভূষণ সম্মানে ভূষিত করেছে।

মৃত্যুর আগে দেওয়া পোস্ট যেন সত্যি হলো রাহুলের!

জন্মদিনে ‘রকস্টার’ লুকে শাকিব খান

অচেনা বা অখ্যাত উৎস থেকে আসা তথ্যে বিভ্রান্ত হবেন না: হানিফ সংকেত

দৌলতদিয়ায় বাস ডুবির ঘটনায় শাকিব খানের বার্তা

সংসার ভাঙল মৌসুমী হামিদের

অপারেশন‍+ লাইফ সাপোর্ট ‍+ আইসিইউ ‍= তানিয়া বৃষ্টির ১১ দিন

নাগরিকের ‘তারায় তারায়’ পূর্ণিমা

নাস্তিকতা থেকে কোরআনের কাছে ‘আত্মসমর্পণ’ করলেন গাজী রাকায়েত

নতুন সংগীতায়োজনে ‘এই মন তোমাকে দিলাম’ গাইলেন সাবিনা ইয়াসমিন

নিরাপত্তা চেয়ে থানায় জিডি অভিনেত্রী তিথির