হোম > বিনোদন > নাটক

ফুটবল-মৌসুমে দর্শক টানছে ‘ভালোবাসার গল্প’

বিনোদন রিপোর্টার

পারিবারিক আবহে প্রেমের গল্প—এমন চিত্রনাট্যে তৈরি হয়েছে ‘ভালোবাসার গল্প’ নাটকটি। দুই বন্ধু, তাদের সন্তান, সুখ-দুঃখ, খুনসুটি, টানাপোড়েনÑমোটা দাগে পরিচিত ঘটনাবলির মধ্য দিয়ে এগিয়ে গেছে গল্প। কিন্তু বিশ্বকাপ ফুটবলের মৌসুমে সবাই যখন খেলা দেখা নিয়ে ব্যস্ত, সে সময়েও এই নাটক দর্শকের বিস্ময়কর সাড়া পাচ্ছে।

চার দিনে ৮৫ লাখ ভিউ পেরিয়ে অচিরেই কোটি ভিউয়ের মাইলফলক অর্জন করতে যাচ্ছে ‘ভালোবাসার গল্প’। কী আছে সিএমভি প্রযোজিত এই নাটকে?

এ ব্যাপারে নির্মাতা রাফাত মজুমদার রিংকু বলেন, ‘শুধু নায়ক-নায়িকা নয়, তাদের কেন্দ্র করে অন্য চরিত্রগুলোর আবেগ, বাস্তবতা ও সীমাবদ্ধতা—সবই তুলে ধরা হয়েছে এই নাটকে। ঘটনাপ্রবাহ ধীরে ধীরে জটিলতার দিকে মোড় নেয়। একই সঙ্গে দর্শককে শেষ পর্যন্ত নাটকটি দেখতে উৎসাহিত করে—এমনভাবেই গল্পটি বলতে চেয়েছি এবং দারুণ সাড়া পেয়েছি।’

এ প্রসঙ্গে নাটকটির নির্মাতা প্রতিষ্ঠান সিএমভির কর্ণধার এস কে শাহেদ আলী পাপ্পু বলেন, ‘খেলার মৌসুমে প্রায় দেড় ঘণ্টা ব্যাপ্তির নাটকটি দর্শক মহলে আগ্রহ তৈরি করেছে। তারা ইতিবাচক সাড়া দিচ্ছেন। সব মিলিয়ে বিষয়টি আমাদের অনুপ্রাণিত করেছে।’

ইমরাউল রাফাত ও অভ্র মাহমুদের চিত্রনাট্যে ‘ভালোবাসার গল্প’-এ ইয়াশ রোহান এবং তানজিম সাইয়ারা তটিনীর পাশাপাশি অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, আজিজুল হাকিম, দীপা খন্দকার, মিলি বাশার প্রমুখ। রবিউল ইসলাম জীবনের কথায় এতে ব্যবহার করা হয়েছে একটি গান। ‘তোমার হতে চাই’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা ও সজীব দাস।

প্রতিরক্ষা অবহেলায় স্বাধীনতা বিপন্ন হওয়ার ঝুঁকি

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

টিভির পর্দায় নারী এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের সঙ্গে থাকছে ইউএস ওপেনের রোমাঞ্চ

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ১৩

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা