হোম > বিনোদন > নাটক

আবুল হায়াতের ‘যে বাঁধন যায় না ছেঁড়া’

বিনোদন রিপোর্টার

ঈদে আসছে ‘যে বাঁধন যায় না ছেঁড়া’। বাবা-ছেলের সম্পর্ক এবং পারিবারিক টানাপোড়েন ঘিরে নির্মিত হয়েছে এই নাটক। নাটকটি পরিচালনা করেছেন অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র। সম্প্রতি ঢাকার উত্তরা, মিরপুর-১২ ও আগারগাঁও এলাকায় শেষ হয়েছে এর দৃশ্যধারণের কাজ।

বিজ্ঞপ্তিতে নির্মাতারা জানিয়েছেন, ঈদেই প্রচারে আসবে নাটকটি। ‘যে বাঁধন যায় না ছেঁড়া’ নাটকে অভিনয় করেছেন আবুল হায়াত, ইরফান সাজ্জাদ, সুনেরাহ বিনতে কামাল, এসএম আশরাফুল আলম সোহাগ, রেশমা আহমেদ, আজম খান, ইফতেখার পলাশ, আজিজুল ইসলাম, রাজীব নটরাজ, সুজন ভৌমিক এবং শিশু শিল্পী ইব্রাহিমসহ কয়েকজন।

নাটকের গল্পে দেখা যাবে, হায়াত সাহেব নামে ষাটোর্ধ্ব এক বৃদ্ধ সারাজীবন মফস্বল শহরে চাকরি করে একমাত্র ছেলে জাফরকে বড় করেছেন। নিজের জমিজমা বিক্রি করে ছেলেকে ঢাকায় পড়াশোনা করিয়েছেন। এখন জাফর ঢাকায় সংসার করে প্রতিষ্ঠিত। এদিকে স্ত্রী মারা যাওয়ার পর অসুস্থ হায়াত সাহেব চিকিৎসার জন্য ছেলের বাসায় আসেন। শুরুতে আন্তরিকতা থাকলেও ধীরে ধীরে নানা পরিস্থিতিতে সম্পর্কের মধ্যে টানাপোড়েন তৈরি হয়। ছোট সংসারে দায়িত্ব, বাস্তবতা ও আবেগের দ্বন্দ্ব দেখা দেয়।

নিজের চরিত্রটি নিয়ে আবুল হায়াত বলেন, ‘গল্পটি খুব পরিচিত এক বাস্তবতার কথা বলে। আমাদের সমাজে অনেক পরিবারেই এমন পরিস্থিতি দেখা যায়। সেই অনুভূতিটাই নাটকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।’

ইরফান সাজ্জাদ বলেন, ‘এখানে একজন ছেলের দায়িত্ববোধ এবং বাস্তব জীবনের টানাপোড়েন দেখানো হয়েছে। গল্পটি দর্শকদের আবেগ ছুঁয়ে যাবে বলে বিশ্বাস করি।’

নাটকটি নিয়ে প্রত্যাশার কথা জানিয়ে নির্মাতা রানা বলেন, ‘পারিবারিক সম্পর্কের সূক্ষ্ম অনুভূতি ও মানবিক বার্তার কারণে নাটকটি দর্শকদের মনে বিশেষ জায়গা করে নেবে।’

‘যে বাঁধন যায় না ছেঁড়া’ রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু। চিত্রগ্রহণ করেছেন সুমন হোসেন, সম্পাদনা ও রঙ বিন্যাস করেছেন রমজান আলী এবং আবহসংগীত পরিচালনা করেছেন প্রত্যয় খান। ঈদে রঙ্গন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে দেখা যাবে নাটকটি।

ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা আদায়, যুবক গ্রেপ্তার

ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

ফেনীতে ১১ দলীয় ঐক্যের মিছিলে ককটেল নিক্ষেপ

১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

ডাকসুর উদ্যোগে কবি জসীমউদদীন হলে কম্পিউটার ল্যাব স্থাপন

ফেনীতে এক দিনেই সড়কে ঝরল ৫ প্রাণ

প্রাকৃতিক সম্পদ রক্ষায় সামাজিক উদ্যোগ সময়ের দাবি: এমপি মিলন

ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালক অপহরণ, আটক ৩

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান