হোম > বিনোদন > নাটক

‘অবহেলা’য় আবুল হায়াত

বিনোদন রিপোর্টার

বাংলাদেশের জীবন্ত কিংবদন্তী অভিনেতা, নাট্যকার ও নাট্যনির্দেশক আবুল হায়াতকে নিয়ে প্রথমবারের মতো নাটক নির্মাণ করলেন পরিচালক জিয়াউদ্দিন আলম। ফেরারী ফরহাদের রচনায় নাটকটির নাম ‘অবহেলা’। অনলাইন প্ল্যাটফর্ম ‘লেজার ভিশন’ ইউটিউব চ্যানেলে প্রচারের জন্য নাটকটি নির্মিত হয়েছে।

নাটকটিতে কাজ করা এবং সাম্প্রতিক সময়ের নাটকের আবহ নিয়ে কথা বলেছেন বরেণ্য এই অভিনেতা। আবুল হায়াত বলেন, ‘এখন তো আসলে পারিবারিক গল্পের নাটক নির্মাণের হিড়িক পড়েছে চারিদিকে। এটা খুবই ভালো বিষয়। তবে নাটকে ভাষার ব্যবহারের বিষয়ে আমার এখনো আপত্তি আছে। ভাষাটা আমাদের ঠিক করা উচিত। গ্রামীণ জীবনের গল্পের নাটক হলে ঠিক আছে, তাতে আমি গ্রামের ভাষায় কথা বলবো। কিন্তু শহুরে জীবনের গল্পের নাটকে ভাষাটাকে বিকৃত করা হচ্ছে—এই জায়গাটাও ঠিক হওয়া উচিত বলে আমি মনে করি। ভাষাটাও যদি ঠিক করা হয়, তাহলে আমি বলতে পারি আমরা আমাদের নাটকের যে ঐতিহ্য ছিল, তা ফিরে পাবো। তবে আমি ব্যক্তিগতভাবে ভাষার ব্যবহারে খুব সচেতন। জিয়াউদ্দিন আলমের এই নাটকটির গল্প বেশ পরিচ্ছন্ন। আলম যত্ন নিয়ে নাটকটি নির্মাণের চেষ্টা করেছে। আশা করছি সবার ভালো লাগবে।’

গুণী এই অভিনেতাকে প্রথমবার নির্দেশনা দিতে পেরে উচ্ছ্বসিত নির্মাতা জিয়াউদ্দিন আলম। তিনি বলেন, ‘হায়াত স্যারকে নিয়ে এটাই আমার জীবনের প্রথম নাটক। চেষ্টা করেছি একটি ভালো গল্প নিয়ে স্যারের চরিত্রটিকে গুরুত্ব দিয়ে নাটকটি নির্মাণ করার। কেমন হয়েছে তা আসলে প্রচারের পর দর্শক ভালো বলতে পারবেন। লেজার ভিশনকে ধন্যবাদ আমাকে বারবার ভালো ভালো গল্পের নাটক নির্মাণের সুযোগ করে দেওয়ার জন্য। সেই সাথে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আরিফ ভাই, মাজহার ভাই ও বকুল ভাইকে।’

এদিকে, আবুল হায়াত জানান চলতি মাসের শেষদিকে তিনি আরও বেশ কয়েকটি নতুন নাটকের শুটিংয়ে অংশ নেবেন। এছাড়া প্রতিবছরের মতো এবারও আগামী রোজার ঈদ ও কোরবানির ঈদে চ্যানেল আইতে প্রচারের জন্য দুইটি বিশেষ নাটক পরিচালনা করবেন তিনি।

আবারো মোশাররফ করিমের সঙ্গে নীলাঞ্জনা নীলা

নাটকে পারিবারিক গল্পের জয়জয়কার, ৫০ পর্বে ‘আমাদের সংসার’

‘সুখের মতো অসুখ’ এর দিনগুলিতে রবীন্দ্রনাথ

‘অকারণ’-এ হিমি

রাজের নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’, ৩ ঘণ্টাতে ১ মিলিয়ন ভিউ

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার গল্প নিয়ে ‘চেকআউট’

শিল্পকলায় ‘দ্য পাইড পাইপার অব হ্যামেলিন’-এর মঞ্চায়ন

‘মায়ারে’ নিয়ে একসঙ্গে আরশ-সুনেরাহ

পার্থ-সাদনিমার ‘রিহার্সেল’

‘অমানুষ’ নিয়ে যুক্তরা‌ষ্ট্রের মঞ্চে তমালিকা