হোম > বিনোদন > নাটক

প্রকাশ্যে শেখ সাদী-মাহির প্রথম নাটক

বিনোদন রিপোর্টার

একের পর এক মৌলিক গান প্রকাশ করে তরুণ শ্রোতা দর্শকের মাঝে বেশ জনপ্রিয়তা পেয়েছেন তরুণ সঙ্গীতশিল্পী শেখ সাদী। নিজের প্রতিটি মৌলিক গানেই ভিন্নতা আনার চেষ্টা করেছেন। এবার গানের পাশাপাশি অভিনয়েও দেখা যাবে নায়কোচিত এই সঙ্গীতশিল্পীকে।

সম্প্রতি ‘বিগ সিটি ড্রামা’য় প্রকাশ পেয়েছে শেখ সাদী খান অভিনীত নাটক ‘শহরের নতুন অতিথি’ নাটকটি। এ নাটকে তার সাথে জুটি বেঁধে অভিনয় করেছেন সামিরা খান মাহি । নাটকটি পরিচালনায় করেছেন গৌতম কৈরী। নাটকে শেখ সাদী অভিনয় করেছেন হিমেল চরিত্রে এবং মাহি অভিনয় করেছেন মাহিরা চরিত্রে।

শেখ সাদী বলেন, ‘যেহেতু এটা আমার প্রথম নাটক, তাই অভিনয়ের সময়টাতে একটু নার্ভাস ছিলাম। তবে যখন কাজটা শুরু করি তখন আমার সহশিল্পী মাহি এবং আমার পরিচালক এত সহযোগিতা করছিলেন যে তখন আমার মনে হলো যে না আমি ঠিকঠাক মতো অভিনয়টা করতে পারবো। সত্যি বলতে কী অনেকদিন ধরেই অভিনয় করবো করবো বলে শেষ পর্যন্ত এই গল্পে অভিনয় করা হলো, সেদিক নিয়ে ভীষণ ভালোলাগা কাজ করছে নিজের মাঝে। মাহির সঙ্গে যেহেতু আগেই আমার পরিচয় এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যে কারণে তারসঙ্গে অভিনয় করার ক্ষেত্রে নার্ভাসনেসটা কম ছিলো।’

সামিরা খান মাহি বলেন, ‘সাদীর সঙ্গে অভিনয় করার অভিজ্ঞতা খুব ভালো। সাদী যখন প্রথম ক্যামেরার সামনে অভিনয় করে, আমি তখন ডিরেক্টরকে বলেছিলাম, সাদী খুব ভালো অ্যাক্টিং করে। সংলাপ না ভুলে গিয়ে চমৎকার অভিনয় করেছিলো। আমি সাদীকে বলেছি বিশেষ বিশেষ দিবসে যেন নাটকে অভিনয় করে। আমি খুব আশাবাদী নাটকটি নিয়ে।’

এদিকে মাহি যুক্তরাষ্ট্রে তার বড় বোন মিলির কাছে আছেন। কিছুদিন আগে মিলির পুত্র সন্তান হয়েছে, যার নাম রাখা হয়েছে মাশফি অ্যারিজ। আগামী ১২ এপ্রিল মাহি দেশে ফিরবেন। দেশে ফিরেই তিনি নিলয় আলমগীর, মুশফিক ফারহানের সঙ্গে কয়েকটি নাটকের কাজ করবেন।

পারিবারিক গল্পে ঈদের নাটক ‘ওয়ারিশ’

ঈদে আসছে ‘দেনা পাওনা’র সাত পর্বের স্পেশাল সিরিজ

জোভান-কেয়ার ‘পাল্লু বিল্লুর বিয়ে’

পার্থ-তটিনীর ‘অমর প্রেম’

ঈদে ভিন্ন রূপে আসছেন সাদিয়া ইসলাম মৌ

অপূর্বর ‘মায়াপাখি’ নীহা

তৌসিফ-পায়েলের ‘অবশেষে তুমি এলে’

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার মারা গেছেন

‘ঘরবন্দী’তে চিত্রলেখা গুহ

আসছে সাদিয়া আয়মানের মাইক্রো ড্রামা সিরিজ ‘সিলভার সাদিয়া’