হোম > বিনোদন > নাটক

‘প্রেমের গল্প’ নিয়ে আসছেন চিত্রনায়ক রোশান-চমক

বিনোদন রিপোর্টার

একটি প্রেমের গল্প, যেখানে প্রতিটি শব্দে লুকিয়ে আছে অনুভূতির গভীরতা, ভালোবাসা, আকুলতা। আর স্বপ্নে ভরা সেই গল্পে হৃদয়ের আবেগ যেন প্রেমের এক অনন্ত উপাখ্যান হয়ে উঠে এসেছে, যা শ্রোতার মনে ছড়িয়ে দেবে ভালোবাসার উষ্ণতা। এমনই সিনেমাটিক গল্পে এবারে ইদুল ফিতরে সান প্রোডাকশন হাউজের ব্যানারে আসছে দিলশাদ নাহার কণা এবং শেইখ লিমনের দ্বৈত মিউজিক্যাল ফিল্ম ‘প্রেমের গল্প’। একটি প্রেমের গল্প, যেখানে প্রতিটি শব্দে লুকিয়ে আছে অনুভূতির গভীরতা, ভালোবাসা, আকুলতা। আর স্বপ্নে ভরা সেই গল্পে হৃদয়ের আবেগ যেন প্রেমের এক অনন্ত উপাখ্যান হয়ে উঠে এসেছে, যা শ্রোতার মনে ছড়িয়ে দেবে ভালোবাসার উষ্ণতা। এমনই সিনেমাটিক গল্পে এবারে ইদুল ফিতরে সান প্রোডাকশন হাউজের ব্যানারে আসছে দিলশাদ নাহার কণা এবং শেইখ লিমনের দ্বৈত মিউজিক্যাল ফিল্ম ‘প্রেমের গল্প’। 

গানটির কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন হালের জনপ্রিয় সুরকার, সঙ্গীত পরিচালক ও কণ্ঠশিল্পী আভরাল সাহির।

সুনামগঞ্জের নিলাদ্রী ও তাহিরপুরের মনোরম লোকেশনে চিত্রায়ণ করে গানের সাথে মিল রেখে গল্প নির্ভর মিউজিক্যাল ফিল্ম  নির্মাণ করেছেন গুণী নির্মাতা মাহিন আওলাদ। এই মিউজিক্যাল ফিল্মে দর্শক দেখতে পাবেন চিত্রনায়ক জিয়াউল রোশান এবং মডেল -অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের অনবদ্য রসায়ন।  

মিউজিক্যাল ফিল্ম নিয়ে বেশ উচ্ছ্বসিত জিয়াউল রোশান। তিনি জানালেন, ‘প্রেমের গল্প’ গানটি যখন শুনলাম খুবই ভালো লেগেছে। পাশাপাশি পরিচালক মাহিন আওলাদ ভাই যখন ভিডিওর প্ল্যানটা শেয়ার করলো, আমার ভীষণ ভালো লেগেছে, মনে হল আমার করা উচিত। এখানে আমার চরিত্রটি ভিন্ন ঘরানার। চরিত্রটির জন্য নিজের লুক অনেকটাই চেঞ্জ করেছি। আশা করছি দর্শকরা আমাকে নতুনভাবে চিনবে। 

মডেল ও অভিনেত্রী চমক বলেন, ‘গানের সাথে মিল রেখে দুর্দান্ত ভিডিও বানিয়েছেন মাহিন আওলাদ ভাই, আমার চরিত্রটি অনেক চ্যালেঞ্জিং ছিল। এই টাইপের চরিত্র আগে কখনো করা হয়নি, যেটা দেখলে দর্শকরা বুঝবে। পুরো টিম কাজটির জন্য অনেক কষ্ট করেছে। আমার বিশ্বাস আপনাদেরও সবার ভালো লাগবে এবং সবার মনে দাগ কেটে যাবে। 

কণ্ঠশিল্পী কনার ভাষ্যমতে, ‘প্রেমের গল্প’ গানটির অংশ হতে পেরে ভালো লাগছে এবং আভরাল সাহির গানটি দারুণ বানিয়েছেন আর সহ শিল্পী শেইখ লিমন গানটি দারুণ গেয়েছেন। আশা করছি গানটি সবার হৃদয়ে দোলা দিবে। 

সান প্রোডাকশন হাউজ জানায়, সিনেমাটিক ঘরানার গল্প নির্ভর এই ব্যয়বহুল মিউজিক্যাল ফিল্ম’টি তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ঈদের দিন সন্ধ্যায়।

আবুল হায়াতের ‘যে বাঁধন যায় না ছেঁড়া’

‘আরেফিন’-কে নিয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর ঈদ স্পেশাল চ্যাপ্টার

মুহিন খানের পরিচালনায় সিঙ্গেল ফাদারে নিলয়

প্রকাশ্যে ‘একসাথে আলাদা’র ট্রেইলার, মুক্তি ১৯ মার্চ

দুই বন্ধুর গল্পে রাজু-ইমন, সঙ্গে অধরা

জোভান-নীহাকে নিয়ে বোকা প্রেমের গল্প

লেডি গ্যাংস্টার তানজিন তিশা

তটিনীর প্রাণ বাঁচাতে জোভানের ‘কসম’

মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে নাটক ‘থাকে তবু ভালোবাসা’

গায়ক থেকে নায়ক প্রীতম হাসান