হোম > বিনোদন > নাটক

ভ্যালেন্টাইনে জোভান-নীহার ‘যে কথা হয়নি বলা’

বিনোদন রিপোর্টার

জনপ্রিয় জুটি জোভান-নীহাকে নিয়ে এবার নাটক নির্মাণ করলেন জাকারিয়া সৌখিন। ‘যে কথা হয়নি বলা’ শিরোনামের নাটকটি প্রচার হবে বিশ্ব ভালোবাসা দিবসে সিএমভি’র ব্যানারে।

নাটকের গল্প আবর্তিত হয়েছে, কাব্য (জোভান) নামের এক তরুণের অব্যক্ত প্রেম নিয়ে। কাব্য কবিতা লিখে, গান গায়। একটি রেস্টুরেন্টে নিয়মিত গান গাওয়া তার পেশা।

কুহু (নীহা) নামের একটি মেয়েকে সেই ইন্টারমিডিয়েট সময় থেকে ভালোবাসে কাব্য। কিন্তু কখনও বলতে পারেনি। তারপর একদিন কুহু এলাকা ছেড়ে চলে যায়। এরপর অনেক বছর পর কুহুকে দেখতে পায় আবার। কুহুকে পেয়ে কাব্যর ধুলোমাখা প্রেম আবার নতুনভাবে জেগে ওঠে। কিন্তু সেই একই দশা- তখনও কুহুকে মুখ ফুটে বলতে পারে না, ‘আমি তোমাকে ভালোবাসি’।

তবে কাব্য মুখে বলতে না পারলেও কবিতায় এবং গানে ঠিকই নিজের অব্যক্ত প্রেমের অনুভূতি তুলে ধরে। ফাইনালি কাব্য কি পারে, কুহুকে মনের কথা বলতে?

এই প্রশ্নের উত্তর জানা যাবে ‘যে কথা হয়নি বলা’ নাটকটি প্রচারের পর।

নাটক নিয়ে জোভান বলেন, ‘আমাদের প্রচণ্ড পরিশ্রমের ফসল এই নাটকটি। নীহার সঙ্গে দর্শক আমাকে সবসময়ই পছন্দ করে। এবার আমাদের জুটি নিয়ে সৌখিন ভাইয়ার নির্মাণ। আশা করি, ভ্যালেন্টাইনে দর্শক দারুণ কিছু উপহার পেতে যাচ্ছে।’

নাজনীন নাহার নীহা বলেন, ‘গল্পটি সহজ, সরল এবং সাবলীল। আর ভালোবাসা দিবসে এমন গল্পই দর্শক সবসময় উপভোগ করেন।’

নির্মাতা সৌখিন বলেন, ‘আমার এই নাটকটি মূলত একটি মিউজিক্যাল ড্রামা। ভ্যালেন্টাইন মাথায় রেখেই নির্মাণ করেছি। গল্পের জন্য জোভান এবং নীহাকেই পারফেক্ট মনে হয়েছে। তাই ওদের নিয়ে নির্মাণ করলাম। আশা করি এই ভ্যালেন্টাইনে দর্শক আমাদের মিউজিক্যাল ড্রামা দারুণ উপভোগ করবে।’

‘যে কথা হয়নি বলা’ নাটকে গান রয়েছে দুটি। প্রথম গানটির কথা ও সুর সোমেশ্বর অলির। আর দ্বিতীয় গানটি লিখেছেন আহমেদ রিজভী, সুর করেছেন নাজির মাহমুদ।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু নিশ্চিত করেন, ‘যে কথা হয়নি বলা’ মুক্তি পাচ্ছে আসছে ভালোবাসা দিবসের আগেই সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

ঐক্যবদ্ধ বিএনপিই গড়বে উন্নয়নের নতুন দিগন্ত

ছয় দফা দাবিতে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের ‘লংমার্চ’

‎দাবি পূরণ করে আমরা ঘরে ফিরব : ডা. শফিকুর রহমান

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

বগুড়ায় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি, যুবককে ছুরিকাঘাত

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া