হোম > বিনোদন > নাটক

চা বাগানের ভেতরকার গল্পে নিয়ে নাটক ‘চা গরম’

বিনোদন রিপোর্টার

জীবনঘনিষ্ঠ গল্পে নির্মিত হলো সিনেমা। নাম ‘চা গরম’। সোমবার প্রকাশ হয়েছে এ সিনেমার পোস্টার। পরিচালক শঙ্খ দাশগুপ্ত। সিনেমাটি নিয়ে তিনি জানিয়েছেন, চা বাগানের শ্রমিকদের প্রাত্যহিক জীবন, অধিকার, তাদের জীবন মানের কিছু অংশ এ ফিল্মে পাবে দর্শক। অবশ্য সে গল্পের মধ্যেই হয়তো থাকবে কিছু টুইস্ট বা বিশেষ কোনো বিষয়।

শঙ্খ দাশগুপ্ত বলেন, ‘নির্মাতা হিসেবে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশে চা বাগান সব সময় ব্যবহার হয়েছে ব্যাকড্রপ হিসেবে। চা বাগান একটা সুন্দর এলাকা, যেখানে চরিত্রগুলো থাকবে, ব্যাকড্রপে চা বাগান থাকবে—সেটা দেখতে অনেক সুন্দর হবে। তো আমার কাছে মনে হলো এটা ব্রেক করা দরকার। আমরা চা বাগানের ভেতরটায় ঢুকতে চেয়েছি ও ঢুকেছি। চা বাগানের জীবনটা দেখার চেষ্টা করেছি। সৌন্দর্যটাই শুধু ক্যাপচার করিনি, এবার আমি চা বাগানের ভেতরে গিয়ে শ্রমিকদের লাইফটা দেখার সুযোগ পেয়েছি।’

চা গরম ফিল্মটি চরকিতে মুক্তি পাবে ১৪ এপ্রিল, পহেলা বৈশাখে। এতে অভিনয় করছেন সাফা কবির, পার্থ শেখ, রেজওয়ান পারভেজ, সারাহ জাবিন অদিতি। পোস্টারে তাদের চরিত্র নিয়ে খুব ভালো ধারণা পাওয়া যায়নি। তবে শিগগিরই টিজার বা ট্রেলার প্রকাশের মাধ্যমে সে আগ্রহ বা অপেক্ষা দূর হবে দর্শকের।

ফিল্মটিতে যুক্ত হওয়া প্রসঙ্গে চার অভিনয়শিল্পী জানিয়েছেন তাদের বক্তব্য। সেখান থেকেও কাজটি সম্পর্কে কিছু ধারণা পাওয়া যায়।

অভিনেত্রী সাফা কবির বলেন, ‘চা গরমের প্রতি আমার আগ্রহের অন্যতম বড় কারণ ছিল পরিচালক শঙ্খ দাশগুপ্ত। তিনি সব সময় ভিন্ন ধরনের গল্প বলেন এবং তার কাজের মধ্যে একটা স্পষ্ট দৃষ্টিভঙ্গি থাকে। একই সঙ্গে গল্পটিও আমার কাছে খুব শক্তিশালী মনে হয়েছে। এটি আমাদের সমাজের এমন একটি দিককে তুলে ধরে, যেটা আমরা অনেক সময় দেখি না, কিন্তু খুব কাছেই থাকে। বিষয়টাই আমাকে কাজটির অংশ হতে অনুপ্রাণিত করেছে।’ নির্মাতাকে দেখে কাজে যুক্ত হতে চেয়েছেন অভিনেতা রেজওয়ান পারভেজও। তবে নিজের চরিত্রটিরও প্রেমে পড়েছেন তিনি।

অভিনেতা বলেন, ‘পরিচালকের সাম্প্রতিক কাজগুলো দেখে মনে হয়েছিল তার সঙ্গে একটা কাজ করতে পারলে ভালো লাগবে। সে সুযোগ পেলাম, তার সঙ্গে যে চরিত্রটা পেলাম সেটাও খুব চ্যালেঞ্জিং। এ কথা কেন বলছি, সেটা টিজার বা ট্রেলার দেখলে বুঝতে পারবেন।’

সারাহ জাবিন অদিতি বলেন, ‘চা গরম গল্পটা শোনার পর আমার যে জিনিসটা ভালো লেগেছে সেটা হলো এ গল্পে খুব সাবলীলভাবে চা বাগানের জীবন-যাপনের কিছু কঠিন বাস্তবতা তুলে ধরা হয়েছে।’

অভিনেতা পার্থ শেখের কথা, ‘‌শঙ্খ দা জানাল আমার জন্য একটা চরিত্র আছে। সব শুনে মনে হলো এটা আমার জন্য ভালো সুযোগ, আর শঙ্খ দার সঙ্গে এর আগে ফিকশনে কাজ করা হয়নি। গল্প ও চরিত্রটা শুনে আমি খুব অনুপ্রাণিত হলাম এবং মনে হলো এমন কাজ খুব কম হয়েছে। তাই রাজি হয়ে গেলাম।’

‎দাবি পূরণ করে আমরা ঘরে ফিরব : ডা. শফিকুর রহমান

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

বগুড়ায় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি, যুবককে ছুরিকাঘাত

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

ভারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

খাল থেকে ‘কুমির’ নয়, আসে কাঁড়ি কাঁড়ি ডলার